দাঁত থাকতে দাতের মর্ম না বুঝলে অনেক সমস্যা দেখা দিতে পারে এই দাঁতে। দাঁত ক্ষয়ে যাওয়া, দাগ পড়া, মাড়ি দিয়ে রক্ত পড়া, দূর্ঘটনায় দাঁত ক্ষতিগ্রস্থ হওয়া, ঠান্ডা খাবার বা পানি গ্রহণে দাঁত শিরশির করা, মুখে দূর্গন্ধ হওয়া, অকালে দাঁত পড়ে যাওয়া, কৃত্রিম বা বাঁধানো দাঁত, আক্কেল দাঁত উঠা, অবাঞ্চিত দাঁতের ব্যাথা এবং দাঁতের অপারেশন করা ও চিকিৎসা দিয়ে থাকে ডেন্টাল স্পেশালিস্টরা। এই স্পেশালিস্টরা নিজস্ব চেম্বার, সরকারী ও বেসরকারী হাসপাতাল, ক্লিনিক এবং ডায়গনষ্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখে চিকিৎসা প্রদান করে থাকে। এসব রোগের টেস্টগুলো বেসরকারী হাসপাতাল এবং ডায়গনষ্টিক সেন্টারে করানোর ব্যবস্থা রয়েছে।