হোম » স্বাস্থ্য »
বিজ্ঞপ্তি: ফ্রি বিজ্ঞপ্তি দিতে চান?   •   ফ্রি আপনার প্রতিষ্ঠানের তথ্য দিতে চান?   •   অনলাইন ঢাকা গাইডে ব্লগ লিখুন
আজকের ফিচার: ২০১৩-১৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তিগুলো  •  বে লিফ রেষ্টুরেন্ট  •  আহসান মঞ্জিল  •  ঢাকা মহানগর পুলিশ  •  কিডনী ফাউন্ডেশন বাংলাদেশ
ফিচার

    পাঠকের উকিল
    জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম... বিস্তারিত

কোয়ান্টাম ব্লাড সেন্টার
 

একজন মানুষের রক্ত দিয়ে অন্য একজন মানুষকে মৃত্যুর মূখ থেকে ফিরিয়ে আনার ধারনাটা খুব বেশি দিনের পুরনো নয়। আধুনিক যুগের পূর্বে এরকম ধারনা অবিশ্বাস্য ও উদ্ভট হলেও আধুনিক যুগে বিজ্ঞানের কল্যানে এই অবিশ্বাস্য ধারনাটি সত্য। সমগ্রুপের রক্তের এক মানুষের রক্তে অন্য মানুষ প্রান ফিরে পাচ্ছে। ফলে সৃষ্ট হয়েছে ব্লাড ব্যাংক এবং চালু হয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি। বাংলাদেশের রক্তদান সংশ্লিষ্ট স্বেচছাসেবী সংগঠনগুলোর পথ ধরেই কোয়ান্টাম ব্লাড সেন্টার ১৯৯৬ সালে স্বেচ্ছা রক্তদান কার্যক্রম চালু করে। রক্ত সংগ্রহের জন্য কোয়ান্টাম একটি আস্থাশীল ব্লাড সেন্টার।

 

কর্তৃপক্ষ

কোয়ান্টাম ফাউন্ডেশনের আওতায় কোয়ান্টাম ব্লাড সেন্টার পরিচালিত হয়।

 

প্রধান কার্যালয়

৩১/ভি, শিল্পাচার্য জয়নুল আবেদীন সড়ক, (পুরাতন শান্তিনগর), ঢাকা - ১২১৭। (ইস্টার্ন প্লাস মার্কেটের পূর্ব পাশে)।

ফোন: ৮৩২২৯৮৭

মোবাইল: ০১৭১৪-০১০৮৬৯

 ই-মেইল: blood@quantammethod.org.bd.

ওয়েব সাইট: www.quantammethod.org.bd

 

শাখা

কোয়ান্টাম ফাউন্ডেশনের শাখা বাংলাদেশের অনেক জায়গাতেই রয়েছে। কিন্তু কোয়ান্টাম ব্লাডের একমাত্র শাখা রয়েছে শান্তিনগর এলাকায়। যেটি ইস্টার্ন প্লাস মার্কেটের পাশেই অবস্থিত।

 

সুবিধা সমূহ

  • এখানে প্রায় সব ধরনের রক্তের গ্রুপ-ই পাওয়া যায়।
  • এখানে প্রক্রিয়াকৃত প্রায় সব ধরনের রক্ত পাওয়া যায়। রক্ত দাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে তা ক্লিনিং করে বিশুদ্ধ করে রক্ত প্রক্রিয়ার মাধ্যমে রক্ত দিয়ে থাকে।
  • কেবলমাত্র যারা স্বেচ্ছায় রক্ত দিয়ে থাকে তাদের কাছ থেকে রক্ত নিয়ে রক্ত গ্রহীতাদেরকে প্রদান করা হয়।
  • স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে কোয়ান্টাম ব্লাড সেন্টার তাদের দল বা টিম পাঠিয়ে যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা করে।
  • রক্তদানের পর রক্তদাতার জন্য কোয়ান্টাম ব্লাড সেন্টার জুস এবং গ্লুকোজের ব্যবস্থা করে থাকে।
  • কোয়ান্টাম ব্লাড সেন্টার একটি সম্পূর্ণ সরকার অনুমোদিত রক্তদান কেন্দ্র।
  • রক্ত সংগ্রহে সাধারণত সিরিঞ্জ ব্যবহার করা হয়ে থাকে। একটি সিরিঞ্জ একাধিকবার ব্যবহার করা হয় না।
  • কোয়ান্টাম ব্লাড সেন্টারের সদস্য হওয়া যায় না। রক্তদানের পর রক্তদাতা এই রক্তদান কেন্দ্রের ডোনার হিসেবে বিবেচিত হবে, যাতে ডোনাররা বিভিন্ন রকম সুবিধা ভোগ করতে পারে।

 

প্রযুক্তিগত দক্ষতা

রক্ত পরীক্ষা, স্ক্যানিং, ম্যাচিং ইত্যাদির জন্য ডিভাইস এবং (Rapid) প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে।

 

রক্তদান প্রক্রিয়া

রক্তদান করতে হলে তাদের ফরম পূরণ করতে হয়। রক্তে যদি কোন প্রকার জীবাণু থাকে তা বিশুদ্ধ করে তারা রক্ত দাতাদের কাছ থেকে রক্ত নিয়ে থাকে। রক্ত গ্রহণ করতে হলে মেডিকেল অফিসারের সিল ও স্বাক্ষরযুক্ত লিখিত ব্লাড রিকুইজিশন আনতে হবে, তবেই রক্ত গ্রহণ করা যাবে।

 

রক্ত সংরক্ষণ প্রক্রিয়া

রক্ত সংরক্ষণ ও প্রযুক্তি এফডিএ অনুমোদিত উন্নতমানের (সিপিডিএ-১) ব্যাগে স্বযত্নে (৩৭ সে. তাপমাত্রায় এবং ইনডাইরেক্ট কুম্বস টেষ্ট) সংরক্ষণ করা হয়।

 

রক্ত সংগ্রহ প্রক্রিয়া

  • রক্ত সংগ্রহ করার জন্য কোয়ান্টাম ব্লাড সেন্টারে যোগাযোগ করতে হবে। রক্ত সংগ্রহের জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হয়।
  • কোয়ান্টাম ব্লাড সেন্টারে কোন প্রকার অভিযোগ বক্স বা কেন্দ্র নেই।
  • রক্তগ্রহণ করতে হলে কাউন্টারে ৭৫০ টাকা জমা দিয়ে রক্ত গ্রহণ করতে পারবে।

 

বিশেষ সুবিধা

  • সাধারণ মানুষ এবং গরীব-অসহায় রোগীদের জন্য রক্ত সরবরাহ করা হয়ে থাকে।
  • থেলাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য কোয়ান্টাম সেন্টার বিশেষ ছাড় দিয়ে থাকে।

 

খোলা-বন্ধের সময়সূচী

  • কোয়ান্টাম ব্লাড সেন্টার সপ্তাহে ৭ দিনই ২৪ ঘন্টা খোলা থাকে।

 

গাড়ি পার্কিং

  • এখানে নিজস্ব কোন গাড়ি পার্কিং নেই।

 

 

 

 

 

 

 

comments powered by Online Dhaka Guide