হোম » ঢাকায় থাকা »
বিজ্ঞপ্তি: ফ্রি বিজ্ঞপ্তি দিতে চান?   •   ফ্রি আপনার প্রতিষ্ঠানের তথ্য দিতে চান?   •   অনলাইন ঢাকা গাইডে ব্লগ লিখুন
আজকের ফিচার: ২০১৩-১৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তিগুলো  •  বে লিফ রেষ্টুরেন্ট  •  আহসান মঞ্জিল  •  ঢাকা মহানগর পুলিশ  •  কিডনী ফাউন্ডেশন বাংলাদেশ
ফিচার

    একান্তে একসঙ্গে
    দুজনই এত ব্যস্ত থাকি যে বেড়ানোর সময় কোথায়? কর্মজীবী দম্পতির মুখে এমন কথা প্রায়ই শোনা যায়। কিন্তু ব্যস্ততা তো এখন জীবনেরই অংশ। এরই মধ্যে নিজের জন্য বা সঙ্গীর জন্য খানিকটা সময় বের করে নেওয়াই যায়। তা না হলে একটা সময়ে গিয়ে দেখা যাবে, কোথায় যেন জীবনের ছন্দ হারিয়ে গেছে। এই সুর-ছন্দ ঠিক রাখতে নিজেদের... বিস্তারিত

ঢাকায় থাকা » পূর্বাচলে জমি
নাম থানা এলাকা
ডিভাইন গ্রুপ (ল্যান্ড কোম্পানী)
উত্তরা
সেক্টর ৩
নর্থ পূর্বাচল লেক সিটি
গুলশান
মহাখালী
হারবালাইফ রিসোর্ট লি: (পূর্বাচল দুবাই সিটি)
রমনা
কাকরাইল
লোটাস ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড
খিলক্ষেত
নিকুঞ্জ
এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লি:
গুলশান
বনানী
রোজেন্ডেল এ্যাসেট ডেভেলপমেন্ট লি:
ধানমন্ডি
ধানমন্ডি
আনন্দ হাউজিং লিমিটেড
খিলক্ষেত
পূর্বাচল
পূর্বাচল জমি
ঢাকা
পূর্বাচলে জমি
নাম বর্ণনা
কোন তথ্য নেই
পূর্বাচল জমি

চাকুরী, ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন কারণে ঢাকাতে জনগণের চাপ দিনকে দিন বেড়েই চলেছে। এই শহরে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমানো, আবাসন সমস্যার সমাধান ও পরিকল্পিত নগরায়নের চিন্তা থেকেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্প। এই প্রকল্পে প্লট বরাদ্দের জন্য রাজউক ২০০৮ সালের নভেম্বর মাসে দরখাস্ত/আবেদনপত্র আহবান করে। ২০১২ সালের জুন মাসের মধ্যে সমস্ত প্লট বরাদ্দ সম্পন্ন হবে।

 

পূর্বাচল প্রকল্পের অবস্থান, জমির পরিমাণ ও যাতায়াত ব্যবস্থা

এই প্রকল্প নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা ও গাজীপুর জেলার কালীগঞ্জ থানার মধ্যে অবস্থিত। প্রকল্পের দুই ধারে বালু নদী ও শীতলক্ষ্যা নদী বহমান। মোট ভূমির পরিমাণ ৬,১৫০ একর। বর্তমানে ৪,৫০০ একর ভূমির উন্নয়ন কাজ শেষের পথে। বাকীটুকু ২০১২ সালের জুন মাসের মধ্যে সম্পন্ন হবে। এই প্রকল্পে টঙ্গী কালীগঞ্জ এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ হয়েও যাওয়া যায়। তবে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে বর্তমান সরকার কুড়িল বিশ্বরোড হতে নতুন রাস্তা নির্মাণ কাজের প্রকল্প হাতে নিয়েছে।

 

ভূমির ব্যবহার

রাজউকের পূর্বাচল প্রকল্পের মোট ভূমির ব্যবহারযোগ্য শতকরা হার নিম্নে প্রদর্শিত হলোঃ-

ক্রমিক নং

ব্যবহারযোগ্য ক্ষেত্র

শতকরা

০১.

আবাসন

৩৯.৮০%

০২.

বাণিজ্যিক প্লট

৩.৯০%

০৩.

প্রশাসন

১.০০%

০৪.

শিল্প সংক্রান্ত

২.০০%

০৫.

রিসার্চ ও প্রতিষ্ঠান

২.৩০%

০৬.

সড়ক

২৫.৯০%

০৭.

বাহ্যিক ও সামাজিক অবকাঠামো

৯.১০%

০৮.

লেক

৬.৬০%

০৯.

বন এবং উদ্যান

৫.৯০%

১০.

খেলাধূলা

২.৮০%

 

সর্বশেষ অবস্থান

দ্রুত শেষ হচ্ছে ১, ২, ৪, ১১ থেকে ৪০ এবং ১৭ নং সেক্টরের প্লটের কাজ। ইতোমধ্যে ১ থেকে ৫, ১১, ১৩, ১৪ এবং ১৭ নং সেক্টরের সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়া বিদ্যুৎ, গ্যাস, পানি, পয়:নিষ্কাশন সহ যাবতীয় সেবামূলক কাজগুলো এগিয়ে নেবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।