| নাম | থানা | এলাকা | |
|---|---|---|---|
| কোন তথ্য নেই | |||
|
ফিচার
![]() শুঁটকি ভুনা উপকরণ: লম্বা বেগুন চিকন লম্বা কাটা ৪৭৫ গ্রাম, চিকন সজনে ডাঁটা ১০০ গ্রাম, আলু চিকন করে কাটা ২০০ গ্রাম, লইট্টা ও ফাঁইস্যা শুঁটকি ৭৫ গ্রাম, পেঁয়াজ কুচি এক কাপ, রসুন কুচি ৪ টেবিল চামচ, হলুদ গুঁড়া এক চা-চামচের একটু কম, ধনে গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া দুই চা-চামচ, চিনি আধা চা-চামচ অথবা... বিস্তারিত |
প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর অভিনয়ের হাতে খড়ি হয় মঞ্চ নাটকের মাধ্যমে। শুদ্ধ উচ্চারণ, সুন্দর বাচনভঙ্গি, শারীরিক ভাষা/বডি ল্যাঙ্গুয়েজ, সংলাপ আদান-প্রদান, অভিনয়ের নানা কলাকৌশল পরিপূর্ণরূপে আয়ত্ত্বে আনার উপযুক্ত স্থান মঞ্চ নাটক। আরণ্যক, নাগরিক নাট্যাঙ্গন, নাগরিক নাট্যাঙ্গন অনাসাম্বল, ঢাকা থিয়েটার, থিয়েটার (তোপখানা), পদাতিক, প্রাচ্যনাট সহ অসংখ্য নাট্যদল নিয়মিত মঞ্চ নাটক পরিবেশনার পাশাপাশি নিরলসভাবে নাট্যকর্মী তৈরী করে আসছে।
প্রশিক্ষণ, ফি ও মেয়াদ প্রশিক্ষণের মেয়াদ সাধারণত তিনমাস হয়ে থাকে। সপ্তাহের বৃহস্পতিবার সন্ধ্যা ৬.০০ টা থেকে রাত ৯.০০ টা, শুক্রবার বিকাল ৩.০০ টা থেকে রাত ৯.০০ টা এবং শনিবার সন্ধ্যা ৬.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত ক্লাস হয়ে থাকে। কোর্স ফি সংগঠন বা দলভেদে ১,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আজিজ সুপার মার্কেট, বেইলী রোডের সাগর পাবলিশার্সে ফরম পাওয়া যায়। ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত দাম পড়ে ফরমের। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি-তে ক্লাস হলেও বর্তমানে প্রত্যেকটি দলের নিজস্ব কার্যালয়ে এই ক্লাস অনুষ্ঠিত হয়।
কোর্স সম্পন্ন হওয়ার পর ৩ মাসের কোর্স সম্পন্ন হওয়ার পর সংগঠন বা দলের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হয়। বেশীরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীদের যোগ্যতা ও আগ্রহের উপর তাদের দলের সদস্য করা হয়ে থাকে।
অভিনয় ছাড়া আর অন্য যা শেখানো হয় কোর্স সম্পন্ন হওয়ার পর যারা দলের সদস্য হন তাদের শুরু হয় নতুন প্রশিক্ষণ কোরাস গান গাওয়া, দলীয় নৃত্য, হারমোনিয়াম ও তবলা বাজানো।
|
নির্বাচিত প্রতিবেদন
|
|||||||||||||






