হোম »
বিজ্ঞপ্তি: ফ্রি বিজ্ঞপ্তি দিতে চান?   •   ফ্রি আপনার প্রতিষ্ঠানের তথ্য দিতে চান?   •   অনলাইন ঢাকা গাইডে ব্লগ লিখুন
আজকের ফিচার: ২০১৩-১৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তিগুলো  •  বে লিফ রেষ্টুরেন্ট  •  আহসান মঞ্জিল  •  ঢাকা মহানগর পুলিশ  •  কিডনী ফাউন্ডেশন বাংলাদেশ
ফিচার

    গরমে শিশুর আরামে
    ভাপসা গরম। আবার কখনো দিন শেষে আকাশ কালো মেঘে ঢাকা। নামে বৃষ্টি। আবহাওয়ার এই মন-মর্জিতে বড়দের তো বটেই, শিশুদের অবস্থা হয় বেগতিক। সর্দি-কাশি, টনসিল ফুলে যাওয়া আর জ্বরে আক্রান্ত হচ্ছে তারা। একটু সতর্ক ও সচেতন হলে নিজে সুস্থ থাকতে পারেন। আবার শিশুকেও সুস্থ রাখতে পারেন। বারডেম হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান তাহমিনা বেগম দিয়েছেন বেশ... বিস্তারিত

নাম থানা এলাকা
কোন তথ্য নেই
নাম বর্ণনা
কোন তথ্য নেই
মঞ্চের খবর

 

ঢাকার নাট্যদল সময় এবার চট্টগ্রামে

স্বাধীনতার ৪০ বছর ও উত্তরাধিকার-এর এক দশক পূর্তি উপলক্ষ্যে উত্তরাধিকার, নাট্যচর্চার আলোকিত উত্তরাধিকার শিরোনামে ভারতীয় হাই কমিশন, চট্টগ্রামের সহযোগিতায় আগামী ৫ থেকে ১২ এপ্রিল ২০১২ পর্যন্ত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে শুরু হচ্ছে ৮ দিনব্যাপী নাট্য উৎসব। উৎসবে আগামী ০৬ এপ্রিল, শুক্রবার সন্ধ্যা ৭টায় শেষ সংলাপ নাটকটি পরিবেশন করবে নাট্যদল সময়। এ উপলক্ষে আগামী ০৫ এপ্রিল রাতে ২৫ সদস্যের একটি দল চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বলে দলসূত্রে জানা যায়।

 

মিশরের নাট্যকার তাওফিক আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম অবলম্বনে 'শেষ সংলাপ’ নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। শেষ সংলাপ নাটকের পোস্টার ডিজাইন করেছেন শিল্পী ঢালী আল মামুন, মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনায় কমল খালিদ, পোষাক পরিকল্পনায় আমিনুর রহমান মুকুল এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন। এটি সময় এর ২৯তম প্রযোজনা।

 

মিসরের এক সুলতান উত্তরাধিকারী হিসেবে তাঁর পালিত পুত্র একজন ক্রীতদাস সেনাধ্যক্ষকে মনোনীত করেন। কিন্তু দুর্ভাগ্যবশতঃ মৃত্যুকালে তিনি তাঁর মসনদের উত্তরাধিকারী সুলতানকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে যেতে পারেননি। পরবর্তীতে সুলতানের উত্তরাধিকারীত্বের বৈধতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দেয় এবং জটিলতার সৃষ্টি হয়। সমস্যার সমাধান হবে কোন পথে? আইনী পদ্ধতিতে অথবা অস্ত্র প্রয়োগে? কোন পথ বেছে নেবে সুলতান? এই সমস্যারই এক জটিল শিল্পিত রসায়ন শেষ সংলাপ।

 

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- পাভেল ইসলাম, রিয়াজ মাহমুদ জুয়েল, আরিফুজ্জামান, ঈশিতা, তোফায়েল সরকার, ফখরুল ইসলাম মিঠু, মানসুরা রশীদ লাভলী, আনোয়ার, টিপু, মাসুম, দাউদ, সানি, বিপ্লব, রিংকু, মৌসুমী, সোনিয়া প্রমূখ।

 

উল্লেখ্য, কোলকাতার অণীক আয়োজিত নাট্যোৎসবে ২৮ ডিসেম্বর ২০০৯ আন্তর্জাতিক উদ্বোধন এবং ২৩ জানুয়ারি ২০১০ বাংলাদেশ শিল্পকলা একাডেমী মঞ্চে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়। নাটকটির ব্যাপক দর্শকপ্রিয়তার কারণে পরবর্তীতে ২০১০ এবং ২০১১ সালেও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমন্ত্রণ পায় সময়।  ফোন: 01711-269710

প্রেস বিজ্ঞপ্তি