| নাম | থানা | এলাকা | |
|---|---|---|---|
| কোন তথ্য নেই | |||
|
ফিচার
![]() ফ্যাশন শো ১৭ মে ঢাকার একটি হোটেলে হয়ে গেল এক ফ্যাশন শো। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠানে এ ফ্যাশন শোর আয়োজন করা হয়। ফ্যাশন ডিজাইনার মো. রাকিব খানের নকশা করা পোশাক পরে র্যাম্পে হাঁটেন টুম্পা, ইমি, রুমা, হলি, মইন, আসাদ প্রমুখ মডেল। পাশ্চাত্য ও দেশি—দুই ধারার পোশাকই এতে দেখানো হয়। নতুন দোকান... বিস্তারিত |
টাকার আরেক নাম কী? মাঝে মধ্যে বন্ধু মনে হয়। আবার মাঝে মধ্যে শত্রুও মনে হয়। টাকা ধার করার স্মৃতি বলুন। আমি কখনও তেমন বেশি টাকা ধার করি না। এখন দেখা যায় মাঝে মধ্যে রিকশা থেকে নেমে ভাংতি না থাকালে আশপাশে পরিচিত কাউকে দেখলে তার কাছ থেকে টাকা ধার নিয়ে ভাড়াটা দিই। কোন জিনিসটি দেখলে মনে হয়_ টাকা থাকলে কিনতাম! কতকিছু দেখলেই তো এমন ইচ্ছা জাগে মনে। তা কি করা সম্ভব? টাকাকে কখন বিরক্তিকর মনে হয়? প্রায়ই টাকাকে বিরক্তিকর মনে হয়। আমাদের সমাজের হিংসা-বিদ্বেষ, দুর্নীতি, ক্ষমতার দ্বন্দ্ব এসবই তো টাকাকে কেন্দ্র করেই হয়। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন ........
নির্দিষ্ট দিনে সুনীল কারকেরে তার ছেলেকে নিয়ে পাত্রী দেখতে গেলেন। কথাবার্তা হলো, খাওয়া-দাওয়া হলো, এবার পাত্রী দেখার পালা। পাত্রী এমনিতেই সুন্দরী কিন্তু তারপরও মেয়েকে যথেষ্ট সাজিয়ে আগন্তুকদের সামনে হাজির করলেন। অদ্ভুত ঘটনাটা ঘটল এর পরেই। সুন্দরী পাত্রীকে দেখে প্রশান্ত ভুত দেখার মতো চমকে উঠলেন। তারপর ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে দৌড়ে পালালেন। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন .........
সুনসান জায়গা। দেড়শ' বছরের অধিক সময় ধরে এই মসজিদে নামাজ পড়া বন্ধ হয়ে আছে। কারা, কেন এই মসজিদ নির্মাণ করেছিলেন এ নিয়ে বর্তমান গ্রামবাসীর মধ্যে অনেক মতবিরোধ আছে। আমরা সবার কথার গুরুত্ব দেই। সেখানে যেহেতু এই মসজিদের কোনো ইতিহাস নেই, সেহেতু এ মসজিদটির যে দুই-চারটে কথিত ইতিহাস আছে হয়তো এর মধ্যেই একটি ইতিহাস আছে যেটি সত্য। তাই আমরা আশপাশে থাকা বয়স্ক, যুবক, তরুণ সব ধরনের মানুষের কাছ থেকেই মসজিদ সম্পর্কে জানতে চাই। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন ........
কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে আমরা অনেক কিছুই বর্জন করি। ঘৃণা প্রকাশের জন্যও আমরা সংশ্লিষ্ট বিষয়কে বর্জন করি। এভাবে কোনো কিছু বর্জন করার কথায় প্রথমেই চলে আসে 'বয়কট' শব্দটা। আমরা কাউকে ত্যাগ করতে চাইলেই বলি_ 'তোমাকে বয়কট করলাম'। আজ এমন কিছু বয়কটের কথা বলব, যা মনে হতে পারে একেবারেই সাধারণ। কিন্তু বর্জনের তাৎপর্য বিবেচনায় তা কিন্তু সমাজের জন্য অশনিসংকেতও। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন .....
২০১২ সালের ২১ ডিসেম্বর আমাদের পৃথিবীতে ঘটতে যাচ্ছে ধ্বংসলীলা_ এ কথাই বলছেন মায়ান পঞ্জিকা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, মায়ান পঞ্জিকায় আজ পর্যন্ত যত ভবিষ্যদ্বাণী করা হয়েছে তার প্রতিটিই কালের আবর্তে সত্য ঘটনায় পরিণত হয়েছে। আর এ কারণেই পৃথিবী ধ্বংসের আশঙ্কা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে। অধিকাংশ প্রাচীন সভ্যতায় উল্লেখ থাকে যে, অলৌকিক ক্ষমতাসম্পন্ন কেউ একজন দূর থেকে আমাদের নিয়ন্ত্রণ করছেন। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন ......
অ্যাবিগেইল লরেইন হ্যানসেল এবং ব্রিটনি লি হ্যানসেলের জন্ম ১৯৯০ সালের ৭ মার্চ যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিনেসোটায়। তাদের শারীরিক গঠন একেবারেই অন্যরকম। তারা জোড়া যমজ। তাদের দেহ একজন পূর্ণাঙ্গ মানুষের মতো হলেও ব্যতিক্রম হচ্ছে তাদের মাথা দুটি। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন .......
১৯৪২ সালের প্রথম ছয় মাসে জার্মান সাবমেরিনগুলো আটলান্টিকে ৪০০ জাহাজ ডুবিয়ে দেয়। সে সময় আমার পরিবার নিউ জার্সির তীরে একটি বাড়িতে বাস করত। আমার বয়স তখন ৪, তবে স্পষ্ট মনে আছে_ আমার বাবা মাঝ রাতে আমাকে এবং আমার বড় ভাইকে ঘুম থেকে জাগিয়ে তুলে কম্বল দিয়ে জড়িয়ে সৈকতের কাছে নিয়ে গেল। আঙুল উঁচিয়ে দিগন্তে ঝলমল আলো দেখালেন 'মনে রেখ'। তিনি বলেছিলেন, 'এগুলো জার্মান টর্নেডোর আঘাতে ডুবে যাওয়া জাহাজের অগি্নশিখা।' বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন ..........
'ভালোবাসি' শব্দটি প্রথম কাকে বলেছিলেন? কতজনকে বলেছি তার আর হিসাব আছে? কম বয়সে যাকে কাছে পেয়েছি, যাকে দেখেছি, ধরতে গেলে তাকেই বলতে চেয়েছি! কাউকে সাহস করে সামনা সামনি বলেছি। আর যাকে পারিনি তাকে গোপনে বলেছি। গোপনে বলতে তো দোষ নেই। নাকি? প্রেমের চিঠি প্রথম কবে লেখেন? কাকে? বলা যাবে না। তবে বিষয়টা গোপন রেখেছিলাম অনেক দিন। বিয়ের পর অবশ্য আর সেটা গোপন থাকল না। আমার স্ত্রী একদিন পেয়ে গিয়েছিলেন চিঠিটা। দেখে ঘাবড়ে গিয়েছিলাম আমি। কিন্তু তেমন রাগ করেননি তিনি। বলা যায়, আমিও হাঁফ ছেড়ে বাঁচলাম আর কি! বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন ......
বাড়িটি ইট-কাঠ-পাথরের তৈরি নয়, পুরো বাড়ি নির্মাণ করা হয়েছে মাটি দিয়ে। তবে যেনতেন মাটি নয়, একেবারে এঁটেল মাটি দিয়ে। এঁটেল মাটি টেকসই হওয়ার কারণে এবং নিজেদের এলাকার মাটি তুলনামূলক ভালো হওয়ার কারণে নিজের তৈরি বাড়ির পাশে বিশাল একটি পুকুর খনন করে তা থেকে মাটি তুলেই এ বাড়িটি নির্মাণ করেন কৃষক দুই সহোদর। বাড়িটির ছাউনিতে টিন লেগেছে প্রায় ২০০ বান্ডিল। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন .......
অস্ট্রেলিয়ার এক শিল্পী সাড়ে সাত কিলোমিটার লম্বা একটা ছবি এঁকেছিলেন, যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। শিল্পকর্মটি সেই সময়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। এমন একটা কিছু করার তাগিদ বোধ করতে থাকি ভেতর থেকে। হিসাব করে দেখা গেল, সাড়ে সাত কিলোমিটার একটা ছঁবি আঁকতে খরচ পড়বে ২০ থেকে ২৫ লাখ টাকা। খরচ দেখেই দমে যাই। এত টাকা পাব কোথায়! খুঁজতে থাকি কম খরচে যুগান্তকারী কিছু একটা করতে হবে। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন ...
তিনি একজন অন্ধ কিন্তু এর ছিটেফোঁটাও লক্ষণ নেই তার কাজে। কেননা তার ঘরে গেলে যে কেউ দেখবে তিনি কাজে ব্যস্ত। হয়তো গরুর খাবারের ব্যবস্থা করছেন। না হলে অন্য কোনো কাজে তার মনোনিবেশ। ইটভাঙা, মাতুল (বিছানা) বোনা, খড় কাটা, ডালি তৈরি ও সেলাই, মাটির ভাঁড় তৈরি, গরু-ছাগলের জন্য খাবার তৈরি করা এবং খাবার দেওয়া। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, তিনি ডাবগাছ, খেজুরগাছে উঠতে পারেন। গাছের ডাল কাটতে, রসের ভাঁড় লাগাতে তিনি এখনও গাছে গাছে ওঠেন। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন .......
'সাংবাদিক ভাই, আমি জানি না এ কোন সাজা খোদা আমাকে দিল? কেন আমি ১৮ বছর ৪ মাস কারাগারে বন্দি ছিলাম। খালাস পেয়েও ১০ বছর আমি মুক্তি পেলাম না?'
মোঃ হোসেন চৌধুরীর সংগ্রহে বর্তমানে দুই হাজারের অধিক মুদ্রা আছে, যা যত্ন করে সাজানো আছে তার অনেক পল্গাস্টিকের বক্সে। খ্রিস্টপূর্ব ৫০০ অব্দের মুদ্রা, প্রাচীনযুগে গ্রিক, মৌর্য, গুপ্ত, চন্দ্র, পার্থিয়ান এবং কুশান যুগের মুদ্রা। প্রাচীন বাংলার হরিকেল, ময়নামতি, সমতট, ত্রিপুরা, জয়ন্তিকা ও পট্রিকেরার মুদ্রা আছে তার কাছে। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন ......
নওগাঁয় ভূমি রাজস্ব অফিসের একজন কর্মচারী আব্দুর রাজ্জাক প্রতিদিন প্রায় ৪২ কিলোমিটার দৌড়ে নিয়মিত অফিস করেন। অফিস ছুটি হলে আবার ৪২ কিলোমিটার দৌড়ে বাড়ি ফেরেন। সবার মনে হতে পারে, এটা বোধ হয় লোকটার খামখেয়ালি নতুবা টাকা বাঁচানোর একটা কৌশল। আসলে এর একটাও নয়, তিনি একজন ক্রীড়াবিদ। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন .....
'কতইবা বয়স হবে, তখন ১২ কি ১৩। পুতুল খেলেই কেটে যেত সময়। তখন পড়ালেখার অত চল ছিল না। স্কুলে যাওয়ারও বালাই ছিল না। মেয়ে স্কুলে যাবে_ মা-বাবাও এটা পছন্দ করতেন না। তবে কিছু কিছু লেখাপড়া করেছিলাম। একজন স্যার ছিলেন, যিনি মূলত আমার ছোট ভাইকে বাসায় এসে পড়িয়ে যেতেন। তার কাছ থেকে অক্ষরগুলো চিনেছিলাম। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন......
একদিন বাবা সাইকেলটি নিয়ে এক অনুষ্ঠানে গেলেন। সেখান থেকে চুরি হয়ে গেল এটি। বাবা বাড়ি ফিরলেন হেঁটে। এ খবর শোনার পর আমার কান্নায় বুক ফেটে যেতে লাগল। তারপর আর একটি সাইকেল কেনা হলো। আমি নিজে এখন মোটরসাইকেল চালিয়ে বেড়াই। তবুও সেই 'হিরো রয়েল' সাইকেলটি চুরি হওয়ার কষ্ট ভুলতে পারি না। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন ......
ইংরেজ বিচারক উইলিয়াম ব্ল্যাকস্টোন একদা বলেছিলেন, 'একজন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়ার চেয়ে দশজন দোষীকে ছেড়ে দেওয়া উত্তম!' এমনকি অধ্যয়নরত সময় উকিলদেরও এই পাঠ দেওয়া হয়। 'ডেথ পেনাল্টি' সমর্থন করুক আর না করুক, যে কোনো সাধারণ মানুষই উপরোক্ত উক্তিটির সঙ্গে একমত হবে। যদিও যুক্তরাষ্ট্রের আইনে রয়েছে, 'দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত নির্দোষ', তবুও এমন কিছু মামলা রয়েছে যেখানে শুধু সন্দেহের ওপর ভিত্তি করে নির্দোষ ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া ও কার্যকর করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন ........
চীন ও জাপানে বিয়ের গড় বয়স অনেকটা ইউরোপের মতোই। এসব দেশে ছেলে বা মেয়ে উভয়েরই এটি এখন ৩০। বিশ্বের সব শহরাঞ্চলে এখন ছেলে এবং মেয়েরা একটু দেরিতে বিয়ে করছে। কিন্তু অনেক গ্রামাঞ্চলে এখনও আগের মতোই বিয়ে হয়ে যাচ্ছে অল্প বয়সে। সারা বিশ্বের বিয়ের গড় বয়সের সঙ্গে এটাও লক্ষণীয় যে, অল্প বয়সে বিয়ে হলে বিবাহবিচ্ছেদের আশঙ্কা বেশি থাকে। তবে ২৭ বছর বয়সের পরে যারা বিয়ে করছে, তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার কিছুটা কম। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন........
অনেক অপ্রিয় সত্য কথা টোকাইয়ের মুখে নির্বিকার চিত্তে ফুটে ওঠে বলে নব্বই দশকে একবার তৎকালীন সামরিক জান্তা 'টোকাই' শব্দটি বদলে নতুন নাম দেয়ার কথা বলেন শিল্পীকে। এ কথার পরিপ্রেক্ষিতে জনসাধারণের মধ্যে তীব্র সমালোচনা তৈরি হয়। 'টোকাই' শিল্পী রনবীর নিজের দেওয়া নাম। পরবর্তী সময়ে বাংলা একাডেমীর ডিকশনারিতেও শব্দটি স্থান পায়। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন........
প্রেম নিয়ে প্রিয় উক্তি কোনটি? ম 'আমারে দেব না ভুলিতে। 'আবারও সুযোগ থাকলে কার প্রেমে পড়তেন? ম সুযোগ থাকলে কেন? সুযোগ তো আছেই। প্রেমের কোনো বয়স নেই। আমি অহরহ প্রেমে পড়ি। কিন্তু অন্যকে পড়াই না। কার প্রেমে পড়ে এখনও অনুশোচনা বোধ করেন? ম কারও প্রেমে পড়ে অনুশোচনা বোধ করি না। নিজেকে ধন্য মনে করি। সে আমাকে যত দুঃখই দিক, সে দুঃখ ব্যর্থ হয় না। আমি কবিতা লিখি। প্রেম নিয়ে যত কম কথা বলা যায়, ততই ভালো। আর প্রশ্ন কর না, 'হোল্ড ইউর টাঙ, লেট মি লাভ'। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন .........
'মানুষের কান্না আমরা সবাই শুনি, কিন্তু নদীর কান্না তো শোনা যায় না! তাই নদী রক্ষায় আমাদের সচেতন হতে হবে।'
সময় যত গড়াচ্ছে, চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ছে দ্বিগুণ হারে। অতীতে দেখা যেত সরকারি চাকরির প্রতি তরুণদের ঝোঁক ছিল, কিন্তু বর্তমানে বেসরকারি-করপোরেট হাউসের দিকেই সবার নজর। তবুও বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরির বিজ্ঞাপনে আসনের বিপরীতে আবেদন হয় ১০-২০ গুণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ছাত্র আহসানুল হক বলেন, 'মাস্টার্স শেষ করেছি। বেশ কয়েক জায়গায় সিভি দিয়েছি। আপাতত বিসিএস নিয়ে ভাবছি। দেশের বাইরে চলে যাওয়ারও সম্ভাবনা আছে, ঠিক করতে পারছি না কী করব।' বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন .......
বিয়ের ঠিক আট দিনের মাথায় আমার প্রেমিক স্বামী আমার গায়ে হাত তুলল। অপরাধ, সেমাইয়ের পাতিলে পিতলের চামচ ডুবিয়ে রাখা। তারপর দেড় মাসের মাথায়। তারপর... তারপর...। মোট কতবার জানি না। ঠিক গুনে রাখিনি তো, যতবার সেমাই রান্না করেছি, ততবারই অন্য চামচ ফেলে রেখে এই চামচটাই ডুবিয়ে রাখতাম। কি জানি রবিবাবুর চন্দরা কখন বুকের গহিনে বসতি গাড়ল টেরই পেলাম না। এটা খুব টের পেতাম সামান্য ভুলে এমনকি না করা অপরাধেও সে আমাকে খুব মারত, চুলের মুঠি ধরে রান্নাঘরের মেঝেতে মাথা ঠুকত। কান তাক করে কষে চড় দিত। হাত ধরে উল্টে দিত। এক সময় অজ্ঞান হয়ে যেতাম। বাপ বের হয়ে গেলে মেয়েটা আমার কাছে আসত, এর আগে এলে সেও বাপের মার খেত। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন .......
ফেয়ারব্যাংক হাউস। আমেরিকার সবচেয়ে পুরনো বাড়ির একটি। কয়েক শতক ধরে একই পরিবারের মানুষজনের বাস ছিল এখানে। এখন গড়ে উঠেছে জাদুঘর। কিন্তু এ বাড়ির উত্তরসূরিদের জন্য অস্বস্তিকর ব্যাপার হলো, অপরিচিত আত্মাদের উপস্থিতি। ম্যাসাচুসেটসের ডেডহ্যামে অবস্থিত এ বাড়িটি তৈরি হয়েছিল ১৬৩৭ থেকে ১৬৪১-এর মধ্যে; বানিয়েছিলেন ইংরেজ জোনাথন আর গ্রেস ফেয়ারব্যাংক। অনেক স্বপ্ন নিয়ে, অনেক যত্নে বানানো এ বাড়ি এখন জাদুঘরে রূপ নিয়েছে। কিন্তু ভুতুড়ে বাড়ি হিসেবেই ছড়িয়ে পড়েছে এর পরিচয়। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন ........
আঠারো বছর বয়সী চার্লস এ মেরিওয়েদার নর্থওয়েস্ট বাল্টিমোরের এক বাড়িতে ঢুকে ওই বাড়ির মহিলাকে নির্যাতন করে এবং এরপর বাড়িটি তন্নতন্ন করে খোঁজে। সে যখন বুঝতে পারে, বাড়িতে মাত্র সাড়ে ১১ ডলার আছে, তখন মহিলাকে জিজ্ঞেস করে 'তুমি তোমার বিল পরিশোধ কর কীভাবে?' মহিলা জবাব দেন, 'চেক দিয়ে।' ছেলেটি তখন তাকে ৫০ ডলারের চেক লিখে দেওয়ার হুকুম করে। মহিলা বলেন, 'কার নামে দেব?' বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন .......
জীবনটা হইতাছে নদী আর সংসার হইল বইন্যার পানি। নদী কহন ভাঙবো আর কহন জাগবো_ তা যেমন কেউ কউতে পারে না। জীবনেরও ভাঙাগড়া কারো হাতে নাই। হেই জীবনে সংসার হয়_ বানের পানির মতো সংসারে জোয়ার আহে, ধন-সম্পদ হয়। কেউ হেই পানি আটকায়া রাখতে পারে, সংসারে সুখ আহে। কারও পানি লগে লগে নাইমা যায়। আমার সংসারেও জোয়ার আসছে তয় পানি ধইরা রাখতে পারি নাই, নাইমা গেছে। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন ......
নির্মাণশৈলী দেখে বাড়িটিকে এটিকে ভুতুড়ে মনে হয়। ১৮৬০ সালে জার্মান নাগরিক হ্যানেস টাইডম্যানের জন্য এটি বানানো হয়েছিল। কিন্তু এ বাড়িতে আসার পরপরই তার চার কন্যার মৃত্যু হয়, যাদের তিনটিই ছিল শিশু। সব মৃত্যু দেখে মনে হয়েছে, এতে টাইডম্যান নিজেই জড়িত। এ বাড়ির দর্শনার্থীরা জানান, এখনও এখানে পদশব্দ, দরজা বাড়ি খাওয়ার শব্দ আর বাচ্চাদের কান্না শোনা যায়। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন .......
প্রথম উপার্জনের টাকায় কী কিনেছেন? মনে রাখার মতো কিছু কিনেছিলাম বলে তো মনে পড়ে না। মনে হয়, হাত-খরচ করেছিলাম। পা-খরচও করেছিলাম! মানে, যাতায়াতের খরচ। সাধারণত দিনের শুরুতে মানিব্যাগে কত টাকা রাখেন? আমার মানিব্যাগে কখনও টাকা থাকে না। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন ........
|
নির্বাচিত প্রতিবেদন
|
|||||||||||||






