এই রেষ্টুরেন্টটিতে থাই, ইন্ডিয়ান ও চাইনীজ খাবার পরিবেশন করা হয়। নিয়মিত সার্ভিসের পাশাপাশি এখানে পার্টি আয়োজন ও লাঞ্চ/ডিনার বক্স ও হোম ডেলিভারীর ব্যবস্থা রয়েছে। এখানে বুফে সিস্টেম রয়েছে। সম্পূর্ণ রেষ্টুরেন্টটি শীতাতপ নিয়ন্ত্রিত।
ঠিকানা ও যোগাযোগ:
কনর্কড রয়াল কোর্ট, বাড়ী-৪০, সড়ক-২৭(পুরাতন), ১৬(নতুন)
ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯।
ল্যান্ড ফোন: ০২-৮১৪১৭৩৮
মোবাইল: ০১৭৩৩-৭৪০৪৮০
লোকেশন:
ধানমন্ডি ২৭ নম্বর সড়কে নন্দন মেগা শপের বিপরীত পাশে ঢাকা ব্যাংকের ২য় তলায় এটি অবস্থিত।
বুফে:
এই রেষ্টুরেন্টটিতে নিয়মিত বুফের ব্যবস্থা আছে। বুফেতে লাঞ্চে ৩৫ টি আইটেম এবং ডিনারে ৪০ টি আইটেমের ব্যবস্থা রয়েছে।
বুফে মেনু:
|
বুফের সময় |
আইটেম |
টাকা |
|
লাঞ্চ বুফে |
৩৫ টি |
৪৭৫ টাকা (কোল ড্রিংক্স+পানি+ভ্যাট) |
|
ডিনার বুফে |
৪০ টি |
৫৯০ টাকা (কোল ড্রিংক্স+পানি+ভ্যাট) |
পার্টি আয়োজন:
এই রেষ্টুরেন্টটিতে বিয়ে, বিয়েবার্ষিকী, জন্মদিন, কর্পোরেট পার্টি, অফিসিয়াল মিটিং সহ সামাজিক, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক পার্টি আয়োজনের ব্যবস্থা রয়েছে। একসাথে ১২০ জন লোকের বসার ব্যবস্থা রয়েছে।
ফিক্সড লাঞ্চ/ডিনার বক্স:
এই রেষ্টুরেন্টটিতে ফিক্সড লাঞ্চ ও ডিনার বক্সের ব্যবস্থা রয়েছে। দুই ধরনের বক্স আছে। যার মেনু নিচে দেওয়া হলো:
|
ফ্রাইড রাইস, বিফ ভুনা, মিক্সড ভেজিটেবল, ডাল বাটার ফ্রাই |
২১০ টাকা + ভ্যাট |
| ফ্রাইড রাইস, বিফ ভুনা, মিক্সড ভেজিটেবল, ফ্রাইড চিকেন ২ পিস, ডাল বাটার ফ্রাই | ২৫০ টাকা + ভ্যাট |
বিল পরিশোধ:
এই রেষ্টুরেন্টের যাবতীয় বিল ক্যাশের পাশাপাশি ভিসা, মাস্টার ও আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা রয়েছে।
খোলা-বন্ধের সময়সূচী:
প্রতিদিন দুপুর ১২:০০ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত খোলা থাকে।
গাড়ি পার্কিং:
রেষ্টুরেন্টের নিজস্ব জায়গায় ২ টি গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। তবে রেষ্টুরেন্টের সামনে একসাথে ১৫-২০ টা গাড়ি পার্ক করা যায়।
রি-আপলোডের তারিখ: ২৪/০৪/১৩
ঠিকানা ও অবস্থান • হাসপাতালের সেবা কার্যক্রম • বেড লিস্ট ও ভাড়া • এ্যাপোলো হেলথ ক্লাব • এ্যাম্বুলেন্স সার্ভিস • অন্যান্য প্রয়োজনীয় নম্বরসমূহ • দেশ জুড়ে এ্যাপোলো ইনফরমেশন সেন্টার সমূহ দেশের সেরা ২-৩টি বেসরকারী হাসপাতালগুলোর মধ্যে এ্যাপোলো হসপিটাল একটি। অত্যাধুনিক স্বাস্থ্যসেবা, উন্নত প্রযুক্তি, সার্বক্ষণিক ইর্মাজেন্সী সার্ভিস সমুদ্ধ এ হাসপাতালটি। হাসপাতালটি ১৬ এপ্রিল, ২০০৫ সালে স্বাস্থ্য সেবা প্রদান শুরু করে। ১১ তলা বিশিষ্ট হাসপাতালটি সেন্ট্রাল এসি, লিফট এবং এলিভেটরযুক্ত। তবে... বিস্তারিত