হোম » কেনাকাটা »
বিজ্ঞপ্তি: ফ্রি বিজ্ঞপ্তি দিতে চান?   •   ফ্রি আপনার প্রতিষ্ঠানের তথ্য দিতে চান?   •   অনলাইন ঢাকা গাইডে ব্লগ লিখুন
আজকের ফিচার: ২০১৩-১৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তিগুলো  •  বে লিফ রেষ্টুরেন্ট  •  আহসান মঞ্জিল  •  ঢাকা মহানগর পুলিশ  •  কিডনী ফাউন্ডেশন বাংলাদেশ
ফিচার

    ভালোবাসার রং
    ‘ব্যান্ডপার্টি চলে গেল যে! আমরা নাচব না?’ অতঃপর মঞ্চে আবার যন্ত্রীদের আগমন এবং ৎয়ের আনন্দে স্বামী নুরুন্নবী নিরবের সঙ্গে সাবরিনা খানের নাচ। ১৭ মে ঢাকার একটি রেস্তোরাঁয় হয়ে গেল এ আয়োৎন। ক্যানভাস ম্যাগাৎিন ও স্কয়ারের ব্র্যান্ড ৎুঁইয়ের আয়োৎনে দম্পতিদের ৎন্য ‘ৎিতে নিন অর্ধেক পৃথিবী’ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান। প্রতিযোগিতায় সেরা দম্পতি হিসেবে নির্বাচিত হয়েছেন... বিস্তারিত

কেনাকাটা » সংবাদপত্রে কেনাকাটা
নাম থানা এলাকা
কোন তথ্য নেই
নাম বর্ণনা
কোন তথ্য নেই
সংবাদপত্রে কেনাকাটা

কেনাকাটা নিয়ে জাতীয় সংবাদপত্রে প্রকাশিত খবরের হেডলাইন নিয়ে এই পাতা সাজানো।

 

  • রুপার গহনা - ইত্তেফাক (০১/০৭/২০১২)

সেই প্রাচীনকাল থেকে নারীর সৌন্দর্য বৃদ্ধিতে গয়না ব্যবহার হয়ে আসছে। সোনার গয়না যেমন নারীদের পছন্দ, তেমনি রুপার গয়নারও কদর রয়েছে তাদের কাছে। সময়ের বিবর্তনে সোনার গয়নার দাম বাড়ায় এই প্রজন্মের মেয়েদের কাছে রুপার গয়নার চাহিদা দিন দিন বাড়ছে। অল্প দামেই বিভিন্ন জুয়েলারি দোকানে মেলে নান্দনিক রুপার গয়না। রুপার গয়নার নানাদিক নিয়ে আমাদের এবারের আয়োজন। লিখেছেন আফরিন মাসকুরা বিস্তারিত

 

  • বাচ্চার জন্য চাই খেলনা  - ইত্তেফাক (০১/০৭/২০১২)

উপহার হিসেবে বাচ্চাদের প্রথম পছন্দ খেলনা। সেই খেলনা বাছাই করতে গিয়ে আপনি টোটালি কনফিউজড? দুশ্চিন্তা দূর করতে এবারে আপনার জন্য রইল কিছু উপহারের ধারণা। বাচ্চাদের জন্য খেলনা বাছাই করা বড়দের পক্ষে সত্যিই দুরূহ কাজ। এত খেলনার ভিড় থেকে গিফট খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। এই সম্যার কথা মাথায় রেখে রইল বাচ্চাদের খেলনা বাছাইয়ের জন্য কিছু পরামর্শ। সদ্যজাত থেকে এক বছর বিস্তারিত

 

  • শপিংয়ে করণীয় - ইত্তেফাক (০১/০৭/২০১২)

শপিং করতে সবারই ভালো লাগে। এই শপিংয়ে অনেক সময় অনেক গুরুত্ব নিয়ে যাওয়া হয় আবার কখনো অবসর সময় কাটানোর উদ্দেশ্যেই শপিং করা হয়ে থাকে। শপিং করতে সাধারণত কোনো শপিংমল বা মেলাতেই গিয়ে থাকেন আজকালকার তরুণ-তরুণীরা। তবে জরুরি শপিং করার কালে সাধারণত সবাই ব্যস্ত সময়ের মধ্যেই পার করে শপিংয়ের কার্যাদি। বিশেষ করে যখন অল্প সময়ে অধিক শপিং করতে হয় তখন যেন হাঁপ ছাড়াও দায় হয়ে দাঁড়ায়। বিস্তারিত

 

  • গরমে স্বস্তি দিতে এয়ারকন্ডিশন - ইত্তেফাক (০১/০৭/২০১২)

গরমে স্বস্তি পেতে এবং প্রতিদিনের কাজকর্ম সচল রাখতে হলে আমাদের নানা বৈদ্যুতিক যন্ত্রের সাহায্য তো নিতেই হবে। বাজারে বর্তমানে মূলত দুই ধরনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র পাওয়া যায়—স্পিল্ট ও উইন্ডো। ব্যবহারের জায়গার আকার অনুযায়ী এগুলো আবার বিভিন্ন সাইজের হয়। এগুলো বিক্রি হয় টন হিসেবে। আজকাল অনেকেই বাসায় ব্যবহার করেন এয়ারকুলার বা এসি। গরমে আরাম পেতে প্রথমেই যে পণ্যটির কথা মাথায় আসে তা হলো এয়ারকন্ডিশনার বা এসি। বিস্তারিত

 

  • আলোর শোভা নিয়ে টেবিল ল্যাম্প - ইত্তেফাক (০১/০৭/২০১২)

টেবিল ল্যাম্পের কাজ কী? একসময় এটি শুধু ব্যবহূত হতো শোবার ঘরে পড়ার টেবিলের জন্য। রাত জেগে টেবিল ল্যাম্প জ্বেলে ছেলেমেয়েরা পড়াশোনা করত। সেই টেবিল ল্যাম্প পড়ার টেবিল থেকে উঠে এসেছে ঘরের সর্বত্র—শোবার ঘরে বেড সাইড টেবিলে, খাবার ঘরের কোনায় কিংবা ড্রয়িং রুমের এক পাশে। অনেক বাড়িতে প্রবেশ করেই লম্বা প্যাসেজেও শোভা পায় বাহারি ধরনের টেবিল ল্যাম্প। মৃদু আলো-ছায়ার পরিবেশ সৃষ্টি করা নজরকাড়া টেবিল ল্যাম্প প্রশান্তি ছড়িয়ে দেয় ঘরে। বিস্তারিত

 
  • মৎস্য কিনিব খাইব সুখে - প্রথম আলো (২৭/০৬/২০১২)

আজকাল একেবারে ঘর থেকে বের হলেই পেয়ে যাচ্ছি সব। কিন্তু খটকা তো আর কাটছে না! টাটকা মাছ কোথায় পাই? তবে কোথায় গেলে টাটকা বা তাজা মাছ পেতে পারেন, দেখেশুনে ভালো মাছ কিনতে পারেন, জেনে নিন সেই সব বাজার বা মাছের আড়তের খোঁজ। ভৈরববাজার প্রতিদিন সন্ধ্যার পর ভৈরববাজার মাছের আড়তে মাছ বিক্রি শুরু হয়।  বিস্তারিত

 
  • সবুজের মেলায় - প্রথম আলো (২৭/০৬/২০১২)

কিছুদিন আগেও যাঁরা ঢাকার আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠে গেছেন, তাঁরা এখন আবার গেলে রীতিমতো চোখ বড় বড় করে ফেলবেন। কারণ, এই ধু-ধু মাঠই এখন সবুজে ছেয়ে গেছে। নানা রকম ফলের গন্ধে ম-ম করছে চারদিক। আছে ফুলের মনমাতানো গন্ধ। আর তাই ওই দিকটায় মানুষের আনাগোনাও বেড়েছে বেশ। এখানে চলছে বৃক্ষমেলা-২০১২। ‘সবুজ নগর সবুজ দেশ, লাল-সবুজের বাংলাদেশ’ স্লোগানে বন অধিদপ্তর, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আয়োজনে চলছে মেলা। বিস্তারিত

 

 

  • ক্যানন ক্যামেরায় ছাড় - (প্রথম আলো - ১০/৬/২০১২)

জেএএন অ্যাসোসিয়েটস লিমিটেড ইকসাস ও পাওয়ারশট ডিজিটাল ক্যামেরার নির্দিষ্ট মডেলের ওপর গ্রীষ্মকালীন মূল্য ছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখায় ক্যামেরা এ সুবিধা পাওয়ার পাশাপাশি পাওয়া যাবে নানা উপহার।

 

  • নিলামে উঠছে অ্যাপলের প্রথম কম্পিউটার - (প্রথম আলো - ১০/৬/২০১২)

নিলামে তোলা হচ্ছে প্রথম অ্যাপল কম্পিউটার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৫ জুন এটিকে নিলামে তোলার কথা। ১৯৭৬ সালে তৈরি কম্পিউটারটির কোনো মনিটর নেই। এটি দেখে আজকের আইপ্যাডের কোনো রকম ধারণা পাওয়াই সম্ভব নয়। তবু আশা করা হচ্ছে, এর দাম এক লাখ ৮০ হাজার মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে। বিস্তারিত

 
  • কিছু পণ্যের দাম কমেছে - (প্রথম আলো - ১০/৬/২০১২)

বাজারে বেশ কিছু প্রযুক্তি পণ্যের দাম কমেছে। বেচাকেনা ভালো বলে বিক্রেতারা জানান। গতকাল শনিবার পাওয়া বিভিন্ন যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হল। প্রসেসর: ইন্টেল কোর আই-৩ (৩.১ গি.হা) ১০,৫০০। ইন্টেল সেলেরন ১.৮ গি.হা ৩,৫০০; ইন্টেল কোর আই-৫ ৩.১গি.হা. ১৮,৫০০;ইন্টেল কোর আই-৭, ২৮৫০০ ৩.৪গি.হা. ২৮,৫০০ টাকা। পেন্টিয়াম ডুয়েল কোর-৩ ৩.০গি.হা. ৫,৭০০ টাকা।ইন্টেল ওপেন কোরআই-৩ ৩.০৬ গি.হা. ৯,৩০০ টাকা। মাদারবোর্ড: গিগাবাইট জিএ৪১এমটি-ডি৩ ৪,৬০০; বিস্তারিত

 

  • স্ট্র্যাপের স্যান্ডেল - (প্রথম আলো - ৭/৬/২০১২)

বাইরে কাঠফাটা রোদ্দুর। অসহ্য গরমে অতিষ্ঠ জীবন। এই গরমে আপনি ইতিউতি কী খোঁজেন, নিশ্চয়ই একটুখানি স্বস্তি। সেটা খাবারেই হোক বা পোশাকে। তাই অবধারিতভাবেই চলে আসে পায়ের কথাও। পায়েরও তো স্বস্তি দরকার, তাই না! এই গরমে ছেলেমেয়ে সবার পছন্দের তালিকায় আছে স্ট্র্যাপের স্যান্ডেল। অনেক ফিতার ব্যবহারে নকশাটাও হয় বেশ বাহারি। আবার পা একটু খোলা থাকে বলে আরামদায়কও। বিস্তারিত

 

  • গৃহসজ্জার দেশি পণ্য (প্রথম আলো - ৭/৬/২০১২)

এটা কি জামালপুরের নকশিকাঁথা? আর এটা কি ময়মনসিংহের কারিগরদের নকশা করা? ঢাকার বনানীতে অঞ্জন’স-এর হোম টেক্সটাইলের প্রদর্শনীতে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমাদ এভাবেই নানা প্রশ্ন করলেন প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহী শাহিন আহমেদকে। তিনিও সেলিমা আহমেদকে জানিয়ে দিলেন, এগুলো দেশেই তৈরি। দেশেরই পণ্য। হোম টেক্সটাইলের বিশাল প্রদর্শনীর আয়োজন করেছে দেশীয় ফ্যাশন হাউস অঞ্জন’স। তারই উদ্বোধন হলো ১ জুন। বিস্তারিত