|
ফিচার
![]() ফ্যাশন শো ১৭ মে ঢাকার একটি হোটেলে হয়ে গেল এক ফ্যাশন শো। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠানে এ ফ্যাশন শোর আয়োজন করা হয়। ফ্যাশন ডিজাইনার মো. রাকিব খানের নকশা করা পোশাক পরে র্যাম্পে হাঁটেন টুম্পা, ইমি, রুমা, হলি, মইন, আসাদ প্রমুখ মডেল। পাশ্চাত্য ও দেশি—দুই ধারার পোশাকই এতে দেখানো হয়। নতুন দোকান... বিস্তারিত |
সীমান্ত স্কয়ার শপিং মল
ঠিকানা ও অবস্থান সড়ক নং ২, ধানমন্ডি, ঢাকা। বাংলাদেশ রাইফেলস সদর দপ্তর ৪ নং গেইট সংলগ্ন ধানমন্ডি লেকের বিপরীত পাশে অত্যন্ত মনোরম পরিবেশে এটি অবস্থিত। সায়েন্স ল্যাবরেটরী মোড়ে সিটি কলেজ থেকে ঝিকাতলা যেতে হাতের বামে অর্থাৎ ধানমন্ডি জিয়া চত্বরের বিপরীত দিকে এটি অবস্থিত।
অবকাঠামো এবং পরিবেশ আধুনিক স্থাপত্যশৈলী এবং বিশাল স্থান জুড়ে মার্কেটটি নির্মিত হয়েছে। এটি ছয় তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক শপিং সেন্টার। পুরো মার্কেটটি কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রীত, নিরবিচ্ছিন্ন এবং জরুরী বিদ্যূৎ সরবরাহের জন্য রয়েছে শক্তিশালী জেনারেটর, ক্যাপসুল লিফট এবং কার্গো লিফট এস্কেলেটর সমৃদ্ধ। মার্কেটটি চমৎকার ইন্টিরিয়র এবং এক্সটিরিয়র ডেকোরশনকৃত। ক্রেতা সাধারনের চলাফেরার জন্য করিডোর সুবিধা রয়েছে। মার্কেটটির অভ্যন্তরে প্রাকৃতিক আলো বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।
প্রাপ্ত পণ্য সামগ্রী
কয়েকটি ব্র্যান্ড শপ
শোরুম গুলোর অবস্থান মার্কেটের তৃতীয় তলা পর্যন্ত শপিং মল এবং চতূর্থ তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত রয়েছে চাইনীজ রেস্টুরেন্ট, ফুড কোর্ট, মেডিকেল সেন্টার, থান্ডারবোল্ট, কনভেনশন সেন্টার, ব্যাংক এবং এটিএম বুথ।
ফুড কোর্ট প্রতিটি ফ্লোর ফুড কোর্ট রয়েছে। তন্মধ্যে হ্যালভেশিয়া, ধাবা এবং হারভেস্ট হোম অন্যতম। এছাড়াও রয়েছে চাইনীজ রেষ্টুরেন্ট।
সুপার শপ এই মার্কেটের প্রধান আকর্ষন হচ্ছে আগোরা সুপার শপ। এখানে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র এবং কাঁচাবাজার পাওয়া যায়।
ব্যাংক এবং এটিএম বুথ ক্রেতা সাধারনের শপিংয়ের সুবিধার্থে মার্কেটের চতূর্থ তলায় ন্যাশনাল ব্যাংক রয়েছে। এছাড়াও এখানে রয়েছে এটিএম বুথ। তন্মধ্যে ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইউসিবিএল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং বেসিক ব্যাংকের বুথ।
কাষ্টমার কেয়ার এখানে গ্রামীণ ফোনের কাষ্টমার কেয়ার ইউনিট রয়েছে।
নকিয়া / সনি এরিকসন সার্ভিস সেন্টার এখানে নকিয়া / সনি এরিকসন ব্র্যান্ডের মোবাইল সেটের অথরাইজড সার্ভিস সেন্টার রয়েছে।
কনভেনশন সেন্টার সামাজিক বা অফিসিয়াল যে কোন উৎসব উপলক্ষে পার্টি আয়োজনের জন্য রয়েছে নিজস্ব কনভেনশন সেন্টার।
জিম ও ইনডোর গেমস মার্কেটের ৬ষ্ঠ তলায় রয়েছে থান্ডারবোল্ট। এখানে রয়েছে স্বাস্থ্য সচেতন পুরুষ এবং মহিলাদের জন্য জিম এবং গেমস সহ নানা আয়োজন।
মেডিকেল এবং কনসাল্টেশন সেন্টার মার্কেটের চতূর্থ তলায় রয়েছে লেজার মেডিকেল সেন্টার এবং পঞ্চম তলায় রয়েছে শিকদার কনসাল্টেশন সেন্টার।
প্রাপ্ত পণ্যের গুনগত মান মার্কেট প্রাপ্ত পণ্যের গুনগত মান ভাল। দেশীয় ভাল মানের পণ্য এবং বিদেশী ব্র্যান্ডের পণ্য এখানে বেশি পাওয়া যায়। ইলেক্ট্রনিক্স সামগ্রী ব্যতিত কোন পণ্যে ওয়ারেন্টি বা গ্যারান্টি দেওয়া হয় না।
পণ্যের মূল্য এবং ক্রেতা শ্রেণী এখানে প্রতিটি পণ্য MRP বা একদরে বিক্রয় করা হয়। কিছু পণ্যের মূল্য পণ্যের গুনগত মান এবং উৎপাদন খরচের উপর নির্ভর করে নির্ধারিত হয়। তাইতো এখানে সাধারনত বিদেশী, উচ্চবিত্ত এবং উচ্চমধ্যবিত্ত শ্রেনীর ক্রেতার সমাগম বেশী। উল্লেখ্য যে, এখানে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। তবে বদল করা যায় শর্ত সাপেক্ষে।
খোলা-বন্ধের সময়সূচী মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ। প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে রাত ৮.০০ পর্যন্ত খোলা।
বেশি ভিড় হয় শুক্রবার দিন ভিড় হয়। এছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষে মার্কেটে কেনাকাটা বেশি হয়।
পরিস্কার পরিচ্ছন্নতা প্রতিটি ফ্লোরে ৪ জন করে ইউনিফর্ম পরিহিত ক্লিনার রয়েছেন। তাই মার্কেটের আভ্যন্তরীন পরিবেশ থাকে সবসময় পরিস্কার এবং পরিচ্ছন্ন।
টয়লেট ব্যবস্থা প্রতিটি ফ্লোরে পুরুষ এবং মহিলাদের জন্য রয়েছে পর্যাপ্ত টয়লেট ব্যবস্থা।
গাড়ি পার্কিং ব্যবস্থা মার্কেটের নিজস্ব পার্কিং প্লেস রয়েছে। এখানে গ্রাহক স্বচ্ছন্দে গাড়ি পার্ক করতে পারেন। গাড়ি পার্কিং চার্জ নিম্নরূপ:
ড্রাইভারদের ডাকার জন্য কার কলের ব্যবস্থা রয়েছে। |
নির্বাচিত প্রতিবেদন
|



ধানমন্ডি এলাকার অভিজাত শপিং সেন্টার সীমান্ত স্কয়ার। ধানমন্ডি এলাকার মানুষের জীবনকে আরও উপভোগ্য ও সহজতর করতে সীমান্ত স্কয়ার শপিং সেন্টার মূখ্য ভূমিকা পালন করে আসছে।


