| নাম | থানা | এলাকা |
|---|---|---|
|
নেই |
নেই |
|
|
শেরে বাংলা নগর |
আগারগাঁও |
|
|
নিউমার্কেট |
এলিফ্যান্ট রোড |
|
ফিচার
![]() ফ্যাশন শো ১৭ মে ঢাকার একটি হোটেলে হয়ে গেল এক ফ্যাশন শো। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠানে এ ফ্যাশন শোর আয়োজন করা হয়। ফ্যাশন ডিজাইনার মো. রাকিব খানের নকশা করা পোশাক পরে র্যাম্পে হাঁটেন টুম্পা, ইমি, রুমা, হলি, মইন, আসাদ প্রমুখ মডেল। পাশ্চাত্য ও দেশি—দুই ধারার পোশাকই এতে দেখানো হয়। নতুন দোকান... বিস্তারিত |
এযুগে কম্পিউটারকে একটি আবশ্যক যন্ত্র বলে বলা যায়। সাধ্য আছে এমন সকলেই অন্তত একটি কম্পিউটার বা ল্যাপটপ কিনছেন। কম্পিউটার প্রযুক্তি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় ক্রেতাকে কিছুদিন পরপরই যন্ত্রাংশ পরিবর্তন করতে হয় কিংবা নতুন কম্পিউটার কিনতে হয়। তাই নিয়মিত মার্কেটে যাতায়াত করতে হয় কম্পিউটার ব্যবহারকারীদের।
প্রথমে ঢাকার এলিফ্যান্ট রোডে ছড়িয়ে ছিটিয়ে কম্পিউটারের দোকান গড়ে উঠতে থাকে। এরপর ক্রেতা সংখ্যা বৃদ্ধির সাথে সাথে দোকান সংখ্যা দ্রুত বাড়তে থাকে। ২০০০ সালে আগারগাঁও এ অবস্থিত আই ডি বি ভবনে চার তলা বিশিষ্ট কম্পিউটার মার্কেট যাত্রা শুরু করে। যা বি সি এস কম্পিউটার সিটি নামে পরিচিত। মার্কেটটির মোট জায়গার পরিমাণ ১০০,০০০ বর্গফুট, ১৫৬ টিরও বেশী খুচরা এবং পাইকারী দোকান আছে এখানে। এছাড়া এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের ওপরের দিকে কয়েকটি ফ্লোর নিয়ে চালু হয়ে ই সি এস কম্পিউটার সিটি।
অন্যদিকে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য তীর্থভূমি হিসেবে বিবেচিত হতে পারে এলিফ্যান্ট রোড সংলগ্ন ল্যাবরেটরী রোডের দোকানগুলো। এখানে নতুন পুরাতন এমনকি নষ্ট হয়ে যাওয়া যন্ত্রাংশও বিক্রি হয়। অভিজ্ঞতা বলে দক্ষ হয়ে ওঠা মেকানিকগণ হার্ডডিস্কের প্লেট, এমনকি এক মাদারবোর্ডের আইসি পর্যন্ত অন্য মাদারবোর্ডে বসিয়ে মেরামতের কাজ করেন।
তবে নির্ঝঞ্ঝাটে কম্পিউটার কেনার জন্য আগারগাঁও এর বিসিএস কম্পিউটার সিটি এবং এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি সেরা।
আগারগাও এর বিসিএস কম্পিউটার সিটি কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। চার তলা বিশিষ্ট এই মার্কেটটিতে চলাফেরার জন্য বেশ খালি জায়গা থাকায় ক্রেতারা স্বচ্ছন্দবোধ করেন। এই মার্কেটে ল্যাপটপ, ক্যামেরা, নোটবুক, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার কম্পিউটারসহ কম্পিউটারের প্রায় সব ধরনের যন্ত্রাংশ পাওয়া যায়। ব্র্যান্ডের ডেস্কটপ ছাড়াও আই বি এম এর ক্লোন ডেস্কটপ পিসি কেনা যায় এখান থেকে। ক্রেতা তার পছন্দের কনফিগারেশন দেবার পর সে মোতাবেক এ্যাসেম্বলিং করে ক্রেতার পছন্দের অপারেটিং সিস্টেম ও প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে দেয়া হয়। অবশ্য এ কাজে ৩০০ থেকে ৫০০ টাকা মাশুল দিতে হয়।
মাউস, কী-বোর্ডের মত যন্ত্রপাতিগুলোয় সাধারণত ওয়ারেন্টি দেয়া হয় না। অন্যান্য যন্ত্রপাতিতে ১ থেকে ৩ বছরের ওয়ারেন্টি দেয়া হয়। ইসিএস কম্পিউটার সিটি এবং ঢাকার অন্যান্য ছোট-খাট কম্পিউটার মার্কেটের নিয়ম অনেকটা একই রকম।
খোলা-বন্ধ বিসিএস কম্পিউটার সিটি রবিবার বন্ধ থাকে আর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি বন্ধ থাকে মঙ্গলবার।
বিসিএস কম্পিউটার সিটির ওয়েব ঠিকানা- http://www.bcscomputercity.org/
বড় কয়েকটি দোকানের মধ্যে আছে: কম্পিউটার সোর্স- www.computersourcebd.com রায়ানস কম্পিউটার www.ryanscomputers.com রিশিত কম্পিউটার-www.rishit.com
দরদাম কম্পিউটার মার্কেটে পণ্য সমূহের দামের উঠা-নাম বেশ লক্ষণীয়। কেনার আগে দাম ও পণ্য সম্পর্কে জানার জন্য বড় বড় দোকানগুলোর ওয়েব সাইট দেখা যেতে পারে।
|
নির্বাচিত প্রতিবেদন
|






