পূর্ববর্তী লেখাপরবর্তী লেখা

উত্তরা সেক্টর ৬ কাঁচা বাজার

উত্তরা ৬নং সেক্টরে অবস্থিত ঈশা খাঁ এভিনিউ সংলগ্ন রাজউক উত্তরা মডেল কলেজের সামনে এই কাঁচা বাজারটি অবস্থিত। সপ্তাহের ৭ (সাত) দিনই সকাল ৬.০০ টা থেকে রাত ১২.০০ টা পর্যন্ত বাজারটি সকলের জন্য খোলা থাকে। এই কাঁচা বাজারের ফ্লোরটি কাঁচা।

 

বিভিন্ন পণ্যের দোকান ও সংখ্যা

  • তরকারীর দোকান ৬০ টি।
  • মাছের দোকান ২৩ টি।
  • গরুর মাংসের দোকান ০৭ টি।
  • মুরগীর দোকান ১৭ টি।
  • ছাগলের মাংসের দোকান ০২ টি।
  • মাছের শুটকির দোকান ০৩ টি।
  • মুদির দোকান ৬০ টি।
  • চাউলের দোকান ৬৫ টি।
  • ক্রোকারীজের দোকান ... টি।
  • ঘি/তৈলের দোকান ০৩ টি।

 

বিশেষ ধরনের সবজি

  • এই কাঁচা বাজারে লাউ, কুমড়া, পেঁপে, ঢেড়শ, বরবটি, টমেটো, শসা, কাঁচামরিচ, আলু সহ সব ধরনের সিজনাল ও নন-সিজনাল সবজি পাওয়া যায়।

 

মাছের বাজার

এখানে সকাল থেকে রাত অবধি মাছ বিক্রি হয়। এখানে প্রায় দিনই বড় আকারের মাছ পাওয়া যায়। কাঁটা মাছ, মাছের মাথা, মাছের তৈল কিংবা মাছের ডিম আলাদা ভাবে বিক্রি হয় না।  এছাড়া মাছের আয়তনের ওপর ভিত্তি করে নির্দিষ্ট হারে টাকা প্রদান করে এখানে মাছ কাঁটার সুবন্দোবস্ত রয়েছে।

 

মাংসের বাজার

এখানে গরুর মাংসের পাশাপাশি আলাদাভাবে গরুর মাথা, পা, ফুসফুস, কলিজা, খিরি, মগজ, জিহ্বা এবং ভূড়ি পাওয়া যায়।   

 

মুরগীর বাজার

এই বাজারে দেশী মুরগী ছাড়াও বিদেশী ব্রয়লার ও লেয়ার মুরগী পাওয়া যায়।

 

গাড়ী পার্কিং ব্যবস্থা

  • বাজারের নিজস্ব পার্কিং ব্যবস্থা নেই।
  • তবে সামনের রাস্তায় এবং ফুটপাতে ৫০ টি গাড়ী পার্কিং করা যায়।

আপডেটের তারিখ - ২৫ এপ্রিল ২০১৩

 
নির্বাচিত প্রতিবেদন

বাংলা ফন্ট না দেখা গেলে মোবাইলে দেখতে চাইলে
লাইফ স্টাইল
নির্বাচিত লেখা থেকে
এ্যাপোলো হসপিটাল
ঠিকানা ও অবস্থান • হাসপাতালের সেবা কার্যক্রম • বেড লিস্ট ও ভাড়া • এ্যাপোলো হেলথ ক্লাব • এ্যাম্বুলেন্স সার্ভিস • অন্যান্য প্রয়োজনীয় নম্বরসমূহ • দেশ জুড়ে এ্যাপোলো ইনফরমেশন সেন্টার সমূহ দেশের সেরা ২-৩টি বেসরকারী হাসপাতালগুলোর মধ্যে এ্যাপোলো হসপিটাল একটি। অত্যাধুনিক স্বাস্থ্যসেবা, উন্নত প্রযুক্তি, সার্বক্ষণিক ইর্মাজেন্সী সার্ভিস সমুদ্ধ এ হাসপাতালটি। হাসপাতালটি ১৬ এপ্রিল, ২০০৫ সালে স্বাস্থ্য সেবা প্রদান শুরু করে। ১১ তলা বিশিষ্ট হাসপাতালটি সেন্ট্রাল এসি, লিফট এবং এলিভেটরযুক্ত। তবে... বিস্তারিত
 
রেষ্টুরেন্ট