হোম » কেনাকাটা »
বিজ্ঞপ্তি: ফ্রি বিজ্ঞপ্তি দিতে চান?   •   ফ্রি আপনার প্রতিষ্ঠানের তথ্য দিতে চান?   •   অনলাইন ঢাকা গাইডে ব্লগ লিখুন
আজকের ফিচার: ভিক্টোরিয়া ইউনিভার্সিটি  •  বে লিফ রেষ্টুরেন্ট  •  আহসান মঞ্জিল  •  ঢাকা মহানগর পুলিশ  •  কিডনী ফাউন্ডেশন বাংলাদেশ
ফিচার

    News Details - Full Banner_Above নোটিশ বোর্ড
    গরমের পোশাক সুতি ও ভয়েল কাপড়ে তৈরি আরামদায়ক পোশাক এনেছে অঞ্জন’স। সালোয়ার-কামিজ, শাড়ি, কুর্তা, শার্ট ও ফতুয়া থাকছে এ আয়োজনে। ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারির নকশা করা হয়েছে এসব পোশাকে। নতুন দোকান ঢাকার পুরানা পল্টনের ম্যাক্সিম টাওয়ারে যাত্রা শুরু করল ‘দি ব্র্যান্ড শপ’—এর নতুন শাখা। এখানে ব্লেজার, শার্ট, প্যান্ট তৈরি করা ছাড়াও পাওয়া যাবে বিভিন্ন ধরনের... বিস্তারিত

আহসানবাগ কাঁচা বাজার, কামরাঙ্গীরচর
 

আহসানবাগ জামে মসজিদ থেকে ২০ গজ পশ্চিম দিকে ও মাহাদুল ফিকর ইসলামী মাদ্রাসা থেকে ১০০ গজ দক্ষিণ দিকে এই কাঁচা বাজারটি অবস্থিত। সপ্তাহের ০৭ (সাত) দিনই সকাল ৬.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত বাজারটি সকলের জন্য খোলা থাকে। এই কাঁচা বাজারের ফ্লোরটি আধাকাঁচা।

 

বিভিন্ন পণ্যের দোকান ও সংখ্যা:

  • তরকারীর দোকান ২০ টি।
  • মাছের দোকান ১০ টি।
  • গরুর মাংসের দোকান ০৩ টি।
  • মুরগীর দোকান ০৩ টি।
  • চাউলের দোকান ১০ টি।
  • ঘি/তৈলের দোকান ০৩ টি।

 

বিশেষ ধরনের সবজি:

  • এই কাঁচা বাজারে মাটি আলু, শালগম, বাকানাচ প্রভৃতি বিশেষ ধরনের সবজিসহ প্রায় সব ধরনের সিজনাল শাকসবজি পাওয়া যায়।

 

মাছের বাজার:

এখানে সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত মাছ বিক্রি হয়। কাঁটা মাছ, মাছের মাথা, মাছের তৈল কিংবা মাছের ডিম আলাদা ভাবে বিক্রি হয়। এছাড়া মাছের সাইজের ওপর ভিত্তি করে নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে এখানে মাছ কাঁটার সুবন্দোবস্ত রয়েছে।

 

মাংসের বাজার:

  • এখানে গরুর মাংশের পাশাপাশি আলাদাভাবে গরুর মাথা, কলিজা এবং ভূড়ি পাওয়া যায়।

 

মুরগীর বাজার:

  • এই বাজারে দেশী মুরগী ছাড়াও বিদেশী ব্রয়লার ও লেয়ার মুরগী পাওয়া যায়। সাধারণত মুরগীর জাত ও ওজনের ওপর ভিত্তি করে মূল্য নির্ধারিত হয়। এখানে পাইকারি হারে মুরগী বিক্রয়ের ব্যবস্থা নেই। এছাড়া এখানে আলাদাভাবে মুরগীর গিলা-কলিজা, পা-পাখনা-চামড়া প্রভৃতি পাওয়া যায়।

 

বিবিধ:

  • এই বাজারে একটি দোকানে হাঁস পাওয়া যায়।

 

গাড়ী পার্কিং ব্যবস্থা

  • বাজারের নিজস্ব পার্কিং ব্যবস্থা নেই।

আপডেটের তারিখ -২৫ এপ্রিল ২০১৩

comments powered by Online Dhaka Guide