ডিগ্রীধারী চিকিৎসককে সাহায্য করতে আরও বিভিন্ন ধরনের কর্মীকে কাজ করতে হয় হাসপাতালে। যেমন নার্স, ওয়ার্ডবয়, প্যাথলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, প্যারামেডিক, রেডিওলজিস্ট ইত্যাদি। এসব কাজ করতে হলে বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ নিতে হয়। আর পেশা হিসেবেও এগুলো মন্দ নয়। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসব প্রশিক্ষণ নেয়া যায়।
সাধারণত এসএসসি পাস করেই ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযোগ থাকে আর ডিপ্লোমা কোর্স করার পর হেলথ টেকনোলজিতে উচ্চতর কোর্স বা বি.এসসি. ইন হেলথ টেকনোলজিতে ভর্তির সুযোগ পাওয়া যায়।
চিকিৎসা সংক্রান্ত যেসব কোর্স রয়েছে:
-
মেডিকেল টেকনোলজি কোর্সের মেয়াদ ৩ বছর
-
মেডিকেল টেকনোলজি (ডেন্টাল)কোর্সের মেয়াদ ৩ বছর
-
মেডিকেল টেকনোলজি (রেডিওলজি) কোর্সের মেয়াদ ৩ বছর
-
মেডিকেল টেকনোলজি (ফিজিওথেরাপী)কোর্সের মেয়াদ ৩ বছর
-
প্যারামেডিকেল টেকনোলজি- প্যারামেডিকেল টেকনোলজি- কোর্সের মেয়াদ ৩ বছর
-
আপটোমেট্রি টেকনোলজি- কোর্সের মেয়াদ ১ বছর
-
আল্ট্রাসনোগ্রাফী ও ইসিজি টেকনোলজি, কোর্সের মেয়াদ ১ বছর
-
ডিপ্লোমা ইন ফার্মেসী
-
ডিপ্লোমা ইন নার্সিং
-
ম্যাটস-মেডিকেল এসিস্ট্যান্ট (মেয়াদ ৪ বছর)
-
বি এসসি ইন ল্যাব মেডিসিন
-
বি এসসি ইন ডেন্টাল
-
বি এসসি ইন ফিজিওথেরাপী
-
রেডিওলজি-(১ বছর)
-
ল্যাবরেটরী মেডিসিন (প্যাথলজি)
ডিপ্লোমা কোর্সে ভর্তির যোগ্যতা:
যে কোন বিভাগ থেকে এস.এস.সি বা সমমান (এস.এস.সি ভোকেশনাল, দাখিল, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়) পরীক্ষায় মোট প্রাপ্ত জি.পি.এ. ২.৫ থাকতে হয়। তবে এক্ষেত্রে প্রতি বছর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুসরণ করা হয়। ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের বয়স ও পাশের সন শিথিল হয়ে থাকে।
ম্যাটস মেডিকেল এসিস্ট্যান্ট কোর্সে ভর্তির যোগ্যতা
-
৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স পাশ।
-
এসএসসি এবং এইচএসসি-তে বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞানসহ মোট জিপিএ ৫.০০ হতে হবে।
পড়াশোনার খরচ:
বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনার খরচ বিভিন্ন ধরনের হয়ে থাকে। মোটামুটি একটি ধারণা দেবার চেষ্টা করা হল এখানে।
তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেননোলজি এবং চার বছর মেয়াদী মেডিকেল এ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কোর্সে ভর্তি ফি ১০,০০০ টাকা। ৩ বছরের কোর্সগুলো সম্পন্ন করতে প্রায় ১ লাখ টাকা খরচ হয়।
মেডিকেল টেকনোলজি কোর্সের ক্ষেত্রে:
-
ভর্তি ফি-১০,০০০/- (দশ হাজার) টাকা এককালীন
-
উন্নয়ন ফি-৭,০০০/- (সাত হাজার) টাকা প্রতি ৬ মাসে
-
মাসিক বেতন- ১২,০০/- (বারশত) টাকা প্রতি মাসে
-
ম্যাটস্ কোর্সের ক্ষেত্রে:
-
ভর্তি ফি-১০,০০০/- (দশ হাজার) টাকা এককালীন
-
উন্নয়ন ফি-১০,০০০/- (দশ হাজার) টাকা প্রতি ৬ মাসে
-
মাসিক বেতন- ২০০০/- (দুই হাজার) টাকা প্রতি মাসে
ল্যাব মেডিসিন, ডেন্টাল, ফিজিওথেরাপী ও রেজিওলোজি কোর্সের ক্ষেত্রে
-
ভর্তি ফি-১০,০০০/- টাকা এককালীন
-
উন্নয়ন ফি-৩০,০০০/- টাকা
-
মাসিক বেতন- ৩০০০/- টাকা প্রতি মাসে
-
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ফি এবং ঢাকা বিশ্বিবদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিষ্ট্রেশন ফি ছাত্র/ছাত্রীকে বহন করতে হয়
|
ডিপ্লোমা প্রোগ্রাম
|
মেয়াদ
|
সেমিষ্টার
|
ভর্তি ফি
|
সেমিষ্টার ফি
|
মাসিক বেতন
|
মোট খরচ (টাকা)
|
|
ডিপ্লোমা-ইন-ফিজিওথেরাপী
|
৩
|
৬
|
৫,০০০
|
৬,০০০
|
১,০০০
|
৭৭,০০০
|
|
ডিপ্লোমা-ইন-ডেন্টাল মেডিসিন এন্ড ডেন্টাল সার্জারী
|
৩
|
৬
|
৫,০০০
|
৬,০০০
|
১,০০০
|
৭৭,০০০
|
|
ডিপ্লোমা-ইন-প্যাথলজী
|
৩
|
৬
|
৫,০০০
|
৬,০০০
|
১,০০০
|
৭৭,০০০
|
|
ডিপ্লোমা-ইন-ফার্মেসী
|
৩
|
৬
|
৫,০০০
|
৬,০০০
|
১,০০০
|
৭৭,০০০
|
|
ডিপ্লোমা-ইন-পেশেন্ট কেয়ার (নার্সিং)
|
৩
|
৬
|
৫,০০০
|
৬,০০০
|
১,০০০
|
৭৭,০০০
|
কোথায় করা যায় এসব কোর্স?
এধরনের কোর্স করা যায় এমন কয়েকটি প্রতিষ্ঠানের ঠিকানা:
|
জাতীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র
|
নিট ভবন, ৩৬/৭, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫।
(সায়েন্স ল্যাবরেটরীর মোড়ে বসুন্ধরা গলির ২২তলা সুকন্যা টাওয়ারের পূর্ব পাশে ১ম-৬ষ্ঠ তলা ভবন)।
|
|
বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স
|
এন/২৩, নুরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা – ১২০৭।
ফোন: ৮১১৫৯৩২
মোবাইল: ০১৭১৪-৩০১৯২৫
ই-মেইল: mabshed@bttb.net.bd
ওয়েব সাইট: www.bims-bd.com
|
|
ইনষ্টিটিউট অব মেডিক্যাল এন্ড প্যারামেডিকেল টেকনোলজী সিলেট
|
ঢাকা অফিস
বাড়ি ১২, সড়ক ৩৩, সেক্টর ০৭, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৭১১-৩৩৭০১৯, ০১৭১১ ০৯২১৪১৬
ইমেইল: jahirakand290@gmail.com
ওয়েবসাইট: http://www.imptsylhet.com/
|
|
তাজউদ্দিন সিকদার ইনষ্টিটিউট মেডিকেল টেকনলজি
|
মল্লিক টাওয়ার, ১৩-১৪ চিড়িয়াখানা রোড, মিরপুর- ১, ঢাকা-১২১৬
(আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস)
ফোন- +৮৮-০২-৯০০৩৮২২, ৯০১০৪৫০
ফ্যাক্স- +৮৮-০২-৯০০৩৮২২
মোবাইল- ০১৬৮১-৮২০৬৩৬, ০১৬৮১-৮২০৬৩৭, ০১৬৮১-৮২০৬৩৮
ই-মেইল- sikdert@gmail.com, tazuddinsikder@yahoo.com
|
|
সাইক গ্রুপ অব মেডিকেল ইনস্টিটিউশনস
|
বাড়ী: ৯, রোড: ২,
সেকশন# ৬, মিরপুর, ঢাকা-১২১৬। ফোন- ০১৯৩৬০০৫৮০৪, ০১৯৩৬০০৫৮০৫
ই-মেইল: - simt.dhaka@gmail.com, ওয়েব ওয়েবসাইট: - www.simt.edu.bd
|
|
ইনস্টিটিউট অব মেডিকেল এন্ড প্যারামেডিকেল টেকনোলজী
|
বাড়ি নং-১২, রোড নং- ৩৩, সেক্টর-৭, উত্তরামডেল টাউন, উত্তরা, ঢাকা-১২৩০।
ফোন : ০১৭১১-৩৩৭০১৯, ০১৭১১৯২১৪১৬
ই-মেইল: impt@yahoo.com
ওয়েবসাইট: www.impt.com
|
০২ মে, ২০১২