=========================================================
বেড়ানো • সিনেমা হল • মঞ্চ • মিউজিক • সেলিব্রেটি
বিদেশী দূতাবাস • পত্রিকা • বিবিধ বিনোদন
=========================================================
=========================================================
পার্ক • জাদুঘর • ঐতিহাসিক স্থাপনা • ট্যুরিস্ট স্পট • ট্যুরিস্ট ফার্ম • রিসোর্ট • পিকনিক স্পট
=========================================================
সকাল দুপুর রাত অফিস আর বাসা এভাবেই কেটে যায় অধিকাংশ ঢাকাবাসীর ২৪ ঘন্টা, ৭ দিন কিংবা ৩৬৫ দিন। এই একঘেঁয়ে জীবন থেকে ক্ষণিকের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যেতে বা মনের খোরাক জোগাড় করতে সকলেই চায় অন্তত সপ্তাহে একদিন নিকট দূরের কোন পার্ক থেকে প্রিয়জন বা পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে।
=========================================================
অতীত ঐতিহ্য জানার উপযুক্ত জায়গা জাদুঘর। ঢাকা শহরে ইতিহাস ৪০০ বছরের। ক্রমবর্ধমান ঢাকা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে গর্বের অনেক কিছু। এসব হারিয়ে যাওয়া ঐতিহ্য পরবর্তীকালে ঠাঁই পাচ্ছে জাদুঘরে। ঢাকা শহরে জাতীয় জাদুঘর সহ মোট ১৫ টি জাদুঘর রয়েছে।
=========================================================
ভ্রমন, বেড়ানো নিঃসন্দেহে একটি বিনোদনমূলক কাজ। আর স্থানটি যদি হয় কোন ঐতিহাসিক স্থাপনা তবে সে ভ্রমন একদিকে যেমন ভ্রমনের আনন্দকে বাড়িয়ে তোলে অন্যদিকে জ্ঞান বিকাশেরও মুখ্য ভূমিকা পালন করে। ঢাকার মধ্যেই রয়েছে এরকম বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা। এগুলোর বেশীর ভাগই মুঘল আমলে নির্মিত। লালবাগ কেল্লা, ছোট কাটারা, বড় কাটারা, আহসান মঞ্জিল, শাহী মসজিদ, তারা মসজিদ, সাত মসজিদ ও ঢাকা গেইট ঢাকার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। মসজিদগুলো ধর্ম মন্ত্রণালয় এবং বাকি স্থাপনাগুলো সংস্কৃতি মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রীত।
=========================================================
প্রকৃতি ক্যানভাসের মতো সাজিয়েছে এই বাংলাদেশকে। বাংলাদেশ আয়তনে ছোট্ট হলেও এটি হল অপার সৌন্দর্য্যের লীলাভূমি। এর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত, কুয়াকাটা সমুদ্র সৈকত, পতেঙ্গা ও ফৌজদার হাট সমুদ্র সৈকত, ইনানী সমুদ্র সৈকত, লাবনী সমুদ্র সৈকত ও পার্কিং সমুদ্র সৈকত। বঙ্গোপসাগরের পূর্বে মহেশখালী দ্বীপ ও সোনাদিয়া দ্বীপ, বঙ্গোপসাগরের পশ্চিমে সেন্টমার্টিন, নিঝুম দ্বীপ, ছেড়াদ্বীপ, আশারচর দ্বীপ ও হরিণবাড়িয়া দ্বীপ। ইউনেসকো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ এর তালিকাভুক্ত সুন্দরবন, কাপ্তাই ন্যাশনাল পার্ক, ভাওয়াল ন্যাশনাল পার্ক, (গাজীপুর) মধুপুর ন্যাশনাল পার্ক (টাঙ্গাইল, ময়মনসিংহ), রামসাগর ন্যাশনাল পার্ক (দিনাজপুর) ও নিঝুমদ্বীপ, রামসাগর ন্যাশনাল পার্ক (নোয়াখালী)। অ্যামিউজমেন্ট পার্কগুলো হলো- ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক ও ওয়ান্ডারল্যান্ড পার্ক। পিকনিক স্পটগুলো হলো- স্বপ্নপুরী (দিনাজপুর), তেপান্তর ফিল্ম সিটি (ভালুকা), তামান্না পিকনিক ও স্যুটিং স্পট (ঢাকা), বাংলার তাজমহল (সোনারগাঁও), মুন হাউজ ও মুন পার্ক (গাজীপুর), পুস্পদাম পিকনিক স্পট ও বাংলাদেশ আনসার ভিডিপি ইনফরমেশন সিস্টেম (সফিপুর)। সিলেটে হযরত শাহজালাল (রাঃ) ও হযরত শাহ পরান (রাঃ) মাজার, চট্টগ্রামে সুলতান বায়েজিদ বোস্তামী ও শাহ আমানত মাজার। ঢাকা-সিরাজগঞ্জ হাইওয়ে রোডে যমুনা সেতু, চট্টগ্রাম শাহ আমানত সেতু ও কুষ্টিয়ায় রয়েছে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু। এছাড়া বাগেরহাটের সাত গম্ভুজ মসজিদ, জামালগঞ্জের পাহাড়পুর, চট্টগ্রামের ফয়েজ লেক, সুন্দরবনের দক্ষিণ সীমান্তে অবস্থিত দুবলার চর। ঢাকার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে- বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, লালাবাগ কেল্লা, জাতীয় সংসদ ভবন, ঢাকেশ্বরী মন্দির, শাখারী বাজার ও আহসান মঞ্জিল দর্শনীয় স্থান।
=========================================================
কর্মক্লান্ত নগর জীবন এবং কোলাহল ছেড়ে মানুষের মন চায় হারিয়ে যেতে দূর পাহাড় বা সাগরের কাছে। হতে পারে তা দেশের মধ্যে বা দেশের বাইরে। একা ভ্রমণের চেয়ে দল বেঁধে ভ্রমন করার মজা অন্যরকম। ব্যস্ত নগর জীবনের জন্য সহজেই দল বড় করা অসম্ভব হয়ে পড়ে, আবার ট্যুরিস্ট স্পটের অনেক কিছুই অজানা থাকে অনেকের। এরকম নানা কারণে অনেকেই ভ্রমণে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে। এসব মানুষের আগ্রহ ফিরিয়ে আনতে দেশে কাজ করে চলেছে ট্যুরিস্ট ফার্ম।
=========================================================
ঢাকার বাসিন্দাদের ব্যস্ততম ও কর্মমূখর পরিবেশ থেকে দূরে গিয়ে অবকাশ যাপন, বিনোদন, বনভোজন, কনফারেন্স, সেমিনার অথবা কর্মশালা আয়োজনের প্রয়োজন পড়ে। গ্রাহকদের এসকল প্রয়োজন মিটানোর তাগিদে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিয়ে অনেকগুলো রিসোর্ট গড়ে ওঠেছে। রিসোর্টগুলো হলো যমুনা রিসোর্ট (টাঙ্গাইল), জাস্তাত হলিডি রিসোর্ট (সিলেট), পদ্মা রিসোর্ট (মুন্সিগঞ্জ), পেবল স্টোন রিসোর্ট (ইনানী), অরুনিমা কান্ট্রিসাইড ও গলফ রিসোর্ট (নড়াইল), আল-যশোর রিসোর্ট, ফয়েজ লেক রিসোর্ট (চট্টগ্রাম), মেঘনা ভিলেজ, রয়েল রিসোর্ট (টাঙ্গাইল), এলেঙ্গা রিসোর্ট (টাঙ্গাইল), মোজ্জাফর গার্ডেন ও রিসোর্ট (সাতক্ষীরা) ও নাজিমগড় রিসোর্ট (সিলেট)।
=========================================================
ঢাকার কর্মব্যস্ত মানুষের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, কাছে মানুষের সাথে একটু সময় কাটানো ও একসাথে ভোজনের সুযোগটা খুব কমই আসে। এরকম সুযোগ তৈরী করে দেওয়ার জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বাংলাদেশে বেশ কতগুলো পিকনিক স্পট গড়ে উঠেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল- জাতীয় উদ্যান (গাজীপুর), সফিপুর আনসার একাডেমী, পুস্পধাম পিকনিক স্পট, স্বপ্নপুরী (দিনাজপুর), সী গাল পিকনিক স্পট (শ্রীপুর, মাওনা), উৎসব পিকনিক স্পট (হোতাপাড়া), নাহার গার্ডেন পিকনিক স্পট (মানিকগঞ্জ), বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পিকনিক স্পট, পনড গার্ডেন পার্ক (রূপগঞ্জ, নারায়ণগঞ্জ) ও সাবাহ গার্ডেন (বাঘের বাজার, গাজীপুর)।
=========================================================
অবসর কাটানোর অন্যতম উপায় হল সিনেমা হলে গিয়ে ছায়াছবি দেখা। ঢাকায় বেশ কয়েকটি সিনেমা হল রয়েছে। এর মধ্যে সব শ্রেণীর দর্শকদের কাছে টানতে পেরেছে হাতে গোনা কয়েকটি। ঢাকার সবচেয়ে পরিচ্ছন্ন এবং ধ্যান ধারণায় ও দর্শকদের সেবা প্রদানে বর্তমানে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে বসুন্ধরা সিটির সপ্তম তলায় অবস্থিত স্টার সিনেপ্লেক্স।
=========================================================
প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর অভিনয়ের হাতে খড়ি হয় মঞ্চ নাটকের মাধ্যমে। শুদ্ধ উচ্চারণ, সুন্দর বাচনভঙ্গি, শারীরিক ভাষা/বডি ল্যাঙ্গুয়েজ, সংলাপ আদান-প্রদান, অভিনয়ের নানা কলাকৌশল পরিপূর্ণরূপে আয়ত্ত্বে আনার উপযুক্ত স্থান মঞ্চ নাটক। আরণ্যক, নাগরিক নাট্যাঙ্গন, নাগরিক নাট্যাঙ্গন অনাসাম্বল, ঢাকা থিয়েটার, থিয়েটার (তোপখানা), পদাতিক, প্রাচ্যনাট সহ অসংখ্য নাট্যদল নিয়মিত মঞ্চ নাটক পরিবেশনার পাশাপাশি নিরলসভাবে নাট্যকর্মী তৈরী করে আসছে।
=========================================================
ব্যান্ড মিউজিক • মিউজিক কোম্পানী • ডিজে পার্টি • বাউল দল
সুরের সাথে থাকার অভ্যাসটা তৈরী হয়েছে সেই প্রাচীনকাল থেকে। আমাদের মতের পার্থক্যের মত সংগীতেও রয়েছে ভিন্ন সুর, ভিন্ন কথা, ভিন্ন যন্ত্রের বিভিন্ন সংগীত। রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লালনগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া যেমন আমাদের বাঙ্গালী হিসেবে পৃথিবীর দুয়ারে পরিচয় করিয়ে দেয়। তেমনি কিছু গান রয়েছে যেগুলো তারুণ্যের উদ্যমতা প্রকাশ করে। এ ধরনের গানগুলো রক বা ব্যান্ড সঙ্গীত হিসেবে পরিচিত। এ ধরনের সঙ্গীতে যন্ত্রের ব্যবহারের প্রধান্যই বেশী দেখা যায়। ব্যান্ড সঙ্গীত শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বেই খুব জনপ্রিয়। কনসার্টে এ ধরনের সঙ্গীত বেশী গাওয়া হয়। আধুনিক সঙ্গীতে বর্তমান সমাজের মানুষের ভাব বিনিময়ের ধরন, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, সামাজিকতা প্রকাশ পায়। আবার কোন কোন সঙ্গীত আমাদের হাজার বছরের ইতিহাস, ঐহিত্য, ভাষা, সংস্কৃতি ধারণ করে প্রজন্মের পর প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়। যেসকল সঙ্গীতগুলো আমাদের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দেয় সেগুলো হলো লোকজসঙ্গীত। আবার কোন গান পাশ্চাত্যের আলাদা ধারা প্রকাশ করে।
=========================================================
চলচ্চিত্র তারকা • টিভি তারকা • সংগীত তারকা
সাংবাদিক • ক্রীড়া তারকা • কলামিস্ট
নিজের কর্মকান্ডের মাধ্যমে শুধু দেশের মানুষের কাছেই নয় বিদেশে দেশের সুনাম বৃদ্ধিতে অবদান রাখছে যে মাধ্যম সেগুলো হলো – চলচ্চিত্র, নাটক, খেলাধুলা, সংগীত ও সাংবাদিকতা। এইসব মাধ্যমে যারা নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তারাই আমাদের সেলিব্রেটি। আমাদের দেশের চলচ্চিত্র তারকারা হলেন – শাবানা, ববিতা, সুচরিতা, রোজিনা, আনোয়ারা, কবরী, ফারুক, আলমগীর, রাজ্জাক, হুমায়ুন ফরিদী, এমিএম শামসুজ্জামান, রাজিব, আনোয়ার হোসেন, সালমান শাহ, মৌসুমী, শাবনুর, প্রমুখ। টেলিভিশন তারকারা হলেন – ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নুর, সুবর্ণা মোস্তফা, আফজাল হোসেন, তারিন, শমী কায়সার, বিপাশা হায়াত, আবুল খায়ের, তৌকির আহমেদ, মাহফুজ আহমেদ, ঈষিতা, রিচি সোলায়মান, জয়া আহসান প্রমুখ। সংগীত তারকারা হলেন – সৈয়দ আবদুল হাদী, মনির খান, মমতাজ, আজম খান, সুবীর নন্দী, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, ফরিদা পারভীন, দিলরুবা খান, শেফালী ঘোষ, আইয়ুব বাচ্চু, জেমস, হাসান প্রমুখ। সাংবাদিক – তোফাজ্জল হোসেন মানিক মিয়া, এবিএম মুসা, মতিউর রহমান, মাহফুজ আনাম, , সন্তোষ গুপ্ত, আবেদ খান, নুরুল কবীর শাহীন, আনোয়ার হোসেন প্রমুখ। ক্রীড়া তারকারা হলেন – আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, রকিবুল হাসান, গাজী আশরাফ লিপু, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, নাইমুর রহমান দুর্জয়, রফিক, মেহরাব হোসেন অপি, ফারুক হোসেন, আজহার আলী খান, আশরাফুল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, আলফাজ হোসেন, আমিনুল ইসলাম, জয়, জুয়েল রানা, রানা খান, আসিফ হোসেন খান প্রমুখ।
=========================================================
একদেশের সাথে অপর দেশের সাথে যোগাযোগ এবং যাতায়াতের জন্য অনুমতি প্রদান করে থাকে দূতাবাসে কর্তৃপক্ষ। বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। এইসব দূতাবাসগুলো সেসব দেশের মুখপাত্র হিসেবে কাজ করে থাকে। বাংলাদেশে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ভারত, নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, দুবাই, ডেনমার্ক, শ্রীলংকা, পাকিস্তান, সুইডেন, ফিলিপাইন, নিউজিল্যান্ড, কুয়েত, কাতার, বাহরাইন, চীন, রাশিয়ার দূতাবাস রয়েছে।
=========================================================
জাতীয়, আন্তার্জাতিক, স্থানীয়, খেলাধূলাসহ নানাপ্রকার খবর নিয়ে প্রতিদিন সকালে ঢাকাতে প্রকাশিত হয় বাংলা এবং ইংরেজী দৈনিক পত্রিকা। রয়েছে সাপ্তাহিক, মাসিক এবং বিষয় ভিত্তিক পত্রিকা। দৈনিক পত্রিকার সাথে সপ্তাহের বিভিন্ন দিন প্রকাশিত হয় সাপ্তাহিক ফিচার পাতা। এছাড়া সকল ধরণের পত্রিকা বিশেষ দিন উপলক্ষ্যে ক্রোড়পত্র, বিশেষ সংখ্যা ও ফিচার পাতা বের করে থাকে। বাংলা দৈনিক পত্রিকার মধ্যে রয়েছে ইত্তেফাক, প্রথম আলো, সমকাল, যুগান্তর, কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, আমাদের সময়, সকালের খবর এবং ইংরেজী দৈনিকের মধ্যে রয়েছে ডেইলি ষ্টার, ডেইলি সান, বাংলাদেশ অবজারভার, নিউজ টুডে, নিউ এইজ, ইন্ডিপেন্ডেন্ট।
=========================================================
বিবিধ বিনোদন
=========================================================
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস ৫ জুন, ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে বিবিএ, এমবিএ (ডে এন্ড ইভিনিং), মাস্টার্স অব ডাইজেস্ট্রার এন্ড হিউম্যান সোসাইটি ম্যানেজমেন্ট, এমফিল এন্ড পিএইচডি প্রোগ্রাম কোর্স সমূহ রয়েছে। ঠিকানা ও যোগাযোগ মিরপুর ক্যান্টনমেন্ট ঢাকা-১২১৬ ফোন: ৮০০০৩৬৮ ইমেইল: info@bup.edu.bd ওয়েবসাইট: www.bup.edu.bd কোর্সসমূহ ব্যাচলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ) মাস্টার্স অব বিজনেজ এডমিনিস্ট্রেশন (এমবিএ – ডে) মাস্টার্স অব বিজনেজ এডমিনিস্ট্রেশন (এমবিএ - ইভিনিং) মাস্টার্স অব ডাইজেস্ট্রার এন্ড হিউম্যান... বিস্তারিত